somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলাভাবে মরা কবিদের শোকে...

০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনার বিক্ষিপ্ত চিৎকার অক্ষর মালার সোচ্চার জনরোষ
অবলীলায় হাওয়ায় মিলিয়ে যায়।
বাতাস ভারী হয় না
কাগজে কমলে গুটিকয়েক অর্বাচীন শব্দ
ঘুমোট হয়ে পড়ে থাকে ঘরের এক কোণে।

দিস্তা দিস্তা কাগজের নিদারুণ অপচয়
অথবা বলা যেতে পারে মনন আর মস্তিস্কের কাগুজে ব্যবহার,
দুটোই ঠিক ভেসে গেলো বানের জলের মত।

আপনি কি ভাবছেন?
আপনি ঘরের কোণে পচতে থাকা ক্ষেপাটে কবি,
আপনার বোধ আপনার চেতনার আক্ষরিক আন্দোলন,
নিতান্ত ই মূল্যহীন আধুনিক গনতন্ত্রে...

এভাবে ভাসতে ভাসতে, ঘরের কোণে পচতে পচতে
প্রতিনিয়ত খুন হন, রাজপথে নিহত পংক্তিমালার মত।
আপনার জমাটবদ্ধ আক্ষেপ,
কুরে কুরে খায় ভিতরে ভিতরে।

যা চেয়েছিলেন পেলেন কিছু?
শুধু শেওলা জমে আপনার শরীরে,
তবুও কি থেমেছেন?
কলমের ভাষা অনড় থেকেছে, আপনার শরীরের দিকে চেয়ে চেয়ে।

এই লেখাটি যখন লিখছি
আরেকজন কবির মৃত্যূ হলো
মৃত্যূর আগ মুহুর্তেও তাঁর কলম থামেনি,
অতঃপর কবিটি মারা গেলেন... অনাহারে নয়, জলাভাবে।




১৭ই জুন‘ ২০১২
ভেড়ামারা, কুষ্টিয়া।

কবিতাটি কলকাতার বাংলা সিনেমা ২২শে শ্রাবণ থেকে অনুপ্রনিত হয়ে লেখা। উৎসর্গ সেই অকালে ঝরে যাওয়া কবি নিবারণ চক্রবর্তীকে আর কৃতজ্ঞতা পরিচালক সৃজিত মুখার্জি‘র প্রতি... যার হাত ধরেই খোঁজ পায় ষাটের দশকে ঘটে যাওয়া হাংরি আন্দোলনের।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮
×