
১.
রোদে জরাজীর্ণ চাতক পাখি ঘামতে ঘামতে বলে -
'' আজ বড্ডো গরম। ক'ফোঁটা জলের বড় প্রযোজন। ''
আশেপাশের পক্ষিকুল মাথা নাড়ায় , সায় দেয় -
'' হমম... ক'ফোঁটা জলের বড় প্রযোজন । ''
ক'ফোঁটা জলের জন্য পা বাড়েনা কেউ।
অভাগা চাতক মাতম তোলে , ডুকরে কাঁদে উদ্ধো আকাশে।
২.
চাতকের হাহাকারে বাতাস ভারী হয়
তপ্ত আকাশে জমতে থাকে কালো কালো মেঘ
সেই মেঘে বৃষ্টি হয়
বিলের জলে পানকৌড়ি ডুব দেয়
এপার থেকে ওপারে,
ডানা ঝাপটায় জলহাঁস।
সমগ্র পক্ষীকুলের গায়কেরা গা ভেজায় , গান গায়
সুর আর ছন্দের তুবড়ি ফোটায় পক্ষীকবিরা।
৩.
অতঃপর ,
রোদে জরাজীর্ণ চাতক পাখি ঘামতে ঘামতে বলে -
'' ক'ফোঁটা জলের বড় প্রযোজন। ''
সমগ্র পক্ষিকুল মাথা নাড়ায় এবং সায় দেয়।
----------------------
কর্পোরেট ডেস্ক থেকে
১৬.০৪.১৯
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




