somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি ভাবছেন কমরেড? - জেলখানার কবি নাজিম হিকমাতের প্রতি

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অপরাধী হয়ে জীবনটাই শেষ করে দেবো
চোয়াল শক্ত হতে হতে চোয়াল চূর্ন হয়ে যাবে!
অপরাধের ভারে সর্বদা পিঠ টান করা কোমড় একদিন নুয়ে পড়বে,
যে পেশীর কথা আমি বার বার বলি
অনবরত রক্ত ক্ষরণ হয় ভেতরে ভেতরে,
সমূদ্র স্রোতের ন্যায় বহমান আমার রক্ত শিরা
প্রতিশোধের আগুনে টগবগিয়ে ফুটবে বলে,
শেষমেষ হাতিয়ার শুন্য আমার জীর্ন দুহাত ক্রমশই
ঘুনে খাওয়া পলেস্তারার মত খসে পড়বে!

আমি বলছি না, যে এখানেই শেষ!
বলছি না বিদ্রোহীচেতা মনের কবর সুনিশ্চিত!
শুধু স্ফুলিঙ্গ উসকে দিয়ে দাবানল করো।
বলেছি তো এইটি দেশলাইয়ে কাঠি আর বারুদের আলতো ছোঁয়া,
ওতেই হবে!
দেখো আমি জেগে উঠবো। অপরাধী হয়ে আর কত দিন?



আমি ভয় পাচ্ছি কমরেড
অনবরত দেরী হয়ে যাওয়ার মত ভয় পাচ্ছি
যে আগুন জ্বলবো জ্বলবো করেও জ্বলছে না, সেই আগুনে
উষ্ণতা চাওয়াও অপরাধ!
আমাদের শেষ হাতিয়ার ওরা হাতিয়ে নেবে বলে দিয়েছে
হাতের আঙ্গুল গুলো তীক্ষ্ণ ধারালো ছুড়িতে খন্ডিত করবে
দু আঙ্গুলে কলম ধরা শিশুকালের অভ্যাস!
ঐ আঙ্গুল গুলো রাখবে না আর!

যদি আচমকা জল স্রোতে দেশলাইয়ের কাঠি গুলো
অনায়াসে ভিজে যায়...তখন!
আমি বলছি না হবে, আমি বরং আশা করতে ভালোবাসি
কবির হাত কখনো শিকলে বাঁধা থাকেনি,
কবির ছিন্ন ভিন্ন হাতের দিকে তাকিয়ে
কবি এ কথাই বলেছিলো!


ভেবে দেখেছেন কমরেড,
নিজেদের সভ্যর মিথ্যে চাদরে ঢেকে, আদিমতা কে বর্বর বলি
কতটা নিষ্ঠুর আর পাশবিক হতে পারি আমরা!
কি ভাবছেন কমরেড?
রাত্রির অন্ধকারে, গ্রাম দেশে শুকনো পাতায়
যে আগুন জ্বালাবো বলে
রক্ত ঝরিয়েছি কলমে, হাতিয়ার শূন্য হাতে
গেয়ে চলেছি বিপ্লব, সংগ্রামীচেতা বিদ্রোহী মনে
বজ্রাঘাত করি আরেকবার,
আরেকবার বিপ্লবী কন্ঠে স্ফুলিঙ্গ হয়ে ছুটুক
রোশের দামামা ।


দাবানল ছুটবে, আগুনের তেজ বাতাস গরম
হওয়ার আগেই নিভে যাবে না।
হয়ত কিছুই হবে না!!
আমি বরং আশা করতে ভালোবাসি।
ছোট্ট একটা বিস্ফোরন,
দেশলাইয়ের শরীরে আলতো একটু
বারুদের ছোঁয়া।
ব্যস , এটুকুই যথেষ্ট!!

স্বপ্নবাজ সৌরভ
শনিবার, ৯ই অক্টোবর ২০১১
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×