হারায়ে খুঁজিয়াছি
০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেই পথ দিয়া হাঁটিয়া গিয়াছি সেই পথ খুব চেনা
চেনা ঘাস ফুল , চেনা মঞ্জুরি
বাড়িয়াছে শুধু দেনা।
চেনা সবুজের চেনা আম ডালে
পাখালিরা বাঁধে বাসা
ঊষার লগনে সবুজের ক্ষেতে
হাঁটিয়া গিয়াছে চাষা।
দুই চোখ দিয়ে সকলি দেখিয়াছি , দেখিয়াছি রাত্র দিন
পূবের সূর্য , গোধূলির আলো
বাড়িয়া দিয়াছে ঋণ।
পুকুরের ধারে , শীতল পরশে
হু হু করে বহে হাওয়া
ক্লান্ত দুপুরে , বাবলার তলে
কৃষাণীর চলে খাওয়া ।
এই কান দিয়ে কত কি শুনিয়াছি , শুনিয়াছি কলতান
শুনিয়াছি বাউল, কিশোরীর হাসি
মরমে দিয়াছে টান।
বুকে টান লাগে জোছনার বানে
মাঝির নৌকো পালে
আগুন লাগিছে বার বার দেখি
কৃষ্ণচূড়ার ডালে।
সেই পথ আজ হারায়ে খুঁজিয়াছি
মনে নিয়ে তব আশা
প্রবল বাতাসে দুলিতেছে দ্যাখো -
বাবুই পাখির বাসা।
বাড়িয়াছে দেনা , লাগিয়াছে টান
জমিয়াছে কত ঋণ
মনে আশ জাগে আবারো ফিরিব
ফিরিব একটি দিন।ছবি: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন