somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার ফিরে আসা, আবার ভরপুর

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতিদিনের মত সকালে পিসিটা অন করলাম । প্রতিদিনের মত ব্রাউজারের বুকমার্কে রাখা স্বপ্নের দুয়ার খোলার চেষ্টা করলাম । তবে আজ হতাশ হলাম না।সকালে সামুর মানুষ গুলোকে দেখে ভালো লাগছে। সামুতে আট বছর দুই সপ্তাহ। সময়কাল খুব কম নয় মানুষের গড় আয়ু অনুযায়ী। তাই ভালোবাসাটাও সীমা ছাড়িয়ে গেছে। একেকটা দিন যায় , শক্ত দেয়ালে ইটের পরিমান বাড়তে থাকে। গাঁথুনি জোরালো হয়।
কত মানুষ ! কত জনকে চিনি ? কত জনের সাথেই বা মিশতে পারি ? কিন্তু বাস্তবতা হল সবাইকেই অনুভব করেছি খুব। সনেট কবিকে বহুদিন দেখিনা। কাল যখন সামু খুলে গেলো , ওনার কথা খুব মনে হলো। আশাকরি উনি ফিরে আসবেন আবার।

আজ ব্লগারের দের কলতানে মুখরিত সামুর বাগিচা। এক ৬৯ জন কে অনলাইনে দেখেছিলাম। প্রথম যখন সামুতে আসতাম তখন এই হিসাব গুলো মাথায় আসতো না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ৬৯ শুধু মাত্র সংখ্যা নয়! ভালোবাসা , আবেগ , স্বপ্ন আর বাঁধনহারা মুক্তির নেশা।
সামুর মুখরিত বাগিচায় আজ কাজের ফাঁকে উঁকি দেব খুব। কর্পোরেটে বাধা নিষেধ , ব্যস্ততা , জবাবদিহিতা উপেক্ষা করা সম্ভব না। তবুও মন পরে থাকবে । এই মন কোন ব্যারিকেডের ধার ধরে না।
অদ্ভুত এক অনুভূতির জন্ম দিচ্ছে। অদ্ভুত উপলব্ধি। কখনো এভাবে ভাবিনি। সামুর মানুষ গুলোকে এতটা অনুভব করতাম !!
আজ সকাল থেকে বৃষ্টি। এখন আর নেই। ১০ তলার জানাল দিয়ে এক ফালি নীল আকাশ উঁকি দিচ্ছে। আমার এই শহর রং বদলায় , রং বদলায় আকাশ। শরৎ আসে , শরৎ যায়। এই কাল বদলের নিয়মে চেনা মুখগুলো খুব কি অচেনা হতে পারে ?


চোখ ঝাপসা হয়ে আসা কবীর সুমনের গান সামুর মানুষ গুলোর জন্য।

"অনেক দিন পর, আবার চেনা মুখ
বন্ধু কি খবর, মুহুর্ত বলুক।
মুহুর্তের টান, মুহুর্তে শরৎ
নতুন এই গান, মুসাফিরের পথ।
শরত আসে যায়, মেঘের ফাঁকে নীল
এই শহরটায় অতিথি গাঙচিল।
অতিথি ভালবাসা, হাওয়ায় তোলে সুর
আবার ফিরে আসা, আবার ভরপুর।
কেমন আছো বলো, বন্ধু কি খবর
আবার গাই চলো, অনেক দিন পর।"



কর্পোরেট ডেস্ক থেকে
২৪.১০.১৯
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×