
ভাবছি রেজিস্ট্রেশনটা আজ করে ফেলবো
নাম লেখাবো ব্লগ ডের উচ্ছলতায়
ভেবে নেয়া অপরিচিত মুখগুলো পরিচিত হবে নিমেষেই
হাই হ্যালো সালাম কিংবা কুশলাদির আড়ালে
সকরুণ আকুলতা সহজেই বুঝে নেব।
হাসি ঠাট্টা কিংবা ঝকঝকে দাঁত গুলো গুনে নিব
কর গুনে - ছাব্বিশ , আটাশ , ত্রিশ !
ভেবেছিলাম একটা লেখা জমা দিব
অতঃপর কীবোর্ড অনশন করলো
হুমকি দিল অসহযোগের ডাক
ভাবনার রাস্তায় ব্যারিকেড আর ছিন্ন ভিন্ন অক্ষরগুলো
জড়ো হয়ে আটকে দিলো রাজপথ।
আচমকা বিষণ্নতা ভর করে রাস্তায়
ভয় হয় খুব ভয় হয়
আকাশ বাতাস ক্রমশ ধূসর
তবু দেখা হবে নিশ্চয় !
সতর্কীকরণ : দয়া করে এটাকে কবিতার কাতারে ফেলবেন না !
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



