somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ ডে ২০১৯ : আর মাত্র ১৭ দিন বাকি !

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্লেন পোলাও সাথে মুরগীর রোস্ট আর খাসির রেজালা। আমার খুব প্রিয়। সেই সাথে বোরহানি আর জর্দা থাকলে মন্দ হয় না। না , আমি ঠিক ব্লগ ডে এর ডিনারের কথা বলছি না। গুণীজন বলেন , রাতের খাবার যত হালকা হইবে শরীরের পক্ষে উহা ততই মঙ্গলজনক !

আসলে আমি যে ব্লগ ডের ডিনারের কথা বলিনি এই কথা কেউ বুঝতে পারছে না।

তবে আমি যে খাওয়া দাওয়া পছন্দ করি না , তা কিন্তু না। কিন্তু দেখলাম বিখ্যাত রম্য ছড়াকার কিরমানী লিটন ভাই , আমার থেকে কয়েক হাত এগিয়ে। আমি এই তথ্য পেলাম কয়েক দিন আগে।

আমি এক মন্তব্যে উনাকে বললাম , -- " ব্লগ ডে তে একসাথে ভাত খাবো।" কিন্তু ভাতে কি উনার রোচে ?
উনার উত্তর -- " ভাই ব্লগডেতেতো বিরানি টিরানি - ভাতের কথা বলে রুচি নষ্ট করার পাঁয়তারা নাতো ভাই !! ''
শুনেছি উনি ষ্টার রেস্টুরেন্টের চার হাফ কাচ্চি একেই মেরে দিতে পারেন। তাও আবার ডিম সহ।

কিরমানী লিটন ভাই আবার প্রস্তাব রেখেছেন , যারা নাকি ডায়াবেটিক এবং অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন। তাদের জন্য ঐসব ভারি খাবার কমিয়ে আমাদের জন্য বরাদ্দ করা হোক। তাদের জন্য থাকুক পেঁপে ভাজি আর রুটি।
বোঝেন অবস্থা।

আমার বোনের মেয়েটা তখন একেবারে ছোট। আমার আম্মা নামাজে দাঁড়ানোর আগে বললেন , ' দ্যাখ ! আমি কিন্তু নামাজে দাঁড়াচ্ছি , তুই কিন্তু আবার জায়নামাজের উপর লাফালাফি করিস না !'
ব্যাস ! আম্মা নিয়ত করার সাথে সাথেই সিজদার জায়গায় পিচ্চি লাফালাফি শুরু করে দিল। আসলে সব কথা সবাই কে মনে করিয়ে দিতে নেই !

আমাদের বিখ্যাত কাভা ভাইয়া'র ক্ষেত্রে ঘটেছে সেই ঘটনা। আমাদের কথা শুনে তিনি অলরেডি কাঁচা পেঁপে খুঁজতে কাওরান বাজারে লোক পাঠিয়েছেন। কয়েক মণ লাগবেই। তবে পেঁপের বাম্পার ফলন হয়েছে কিনা বিটিভি এখনো সেই তথ্য ফাঁস করেনি। এই কারণে যদি পেঁপের দাম বেড়ে যায় তাহলে উপায় ?
আমাদের কাভা ভাইয়া গুণীজনের সাথে সহমত পোষণ করেন -- রাতের খাবার যত হালকা হইবে শরীরের পক্ষে উহা ততই মঙ্গলজনক ! তাছাড়া সকল ব্লগারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর তো তাকেই দিতে হবে , এটা তো উনারই দায়িত্ব।

প্রিয় ব্লগার জুলভার্ন ভাইয়ার আমার সুস্বাস্থ্যের প্রতি বিশেষ নজর আছে। তিনি আমার জন্য কুড়মুড়ে টোস্ট বিস্কিট আর এককাপ লাল চা প্রেফার করেছেন। তবে আশার কথা চিনি বাদে এটা বলেন নি।

বিখ্যাত ব্লগার হামা ভাই খাওয়া দাওয়ার আইটেম নিয়ে খুব চিন্তিত ! প্লেন পোলাও , রোস্ট , রেজালার কথা শুনে তিনি চমকে উঠে বলেন -- " আরে ! এগুলো তো বিয়ের খাবারের আইটেম ! ব্লগ ডে তে কারো বিয়ে নাকি ? ''
গুরুজী নীল সাধু সব দেখেন আর মোক্ষম সময়ের অপেক্ষায় থাকেন , '' ব্লগে তো অবিবাহিত ব্লগারের অভাব নেই। একটা ঘোষণা দিলেই অভাব হবে না। দিন না বিয়ে পড়ায়ে !''
অবস্থা বেগতিক দেখে আমি পিছে হটি , বলি -- ''গুরু ঘোষণা দিয়ে দিন আমি আপনার পিছেই আছি !! ''

হাবিব স্যার কথা দিয়েছেন , আমার জন্য সামনের বেঞ্চে জায়গা রাখবেন।
আমি বলেছি , সামনে না। সামনে বসলে মুরুব্বিরা পড়া ধরতে পারেন।
যাইহোক জায়গা পাওয়া নিয়ে সমস্যা নাই।
ভালো লাগে যখন মেহরাব হাসান খান বলে --- জানেন, ব্লগ ডে এর এই গল্পটা লিখা শুরু করার আগে কেবল আপনার সাথে দেখা হওয়ার প্লটটাই ছিল।
আমি শিহরিত হই ! কতজনার সাথে যে দেখা হবে , কতজনের সাথে যে দেখা করার জন্য অপেক্ষায় আছি।

ঠাকুর মাহমুদ স্যার , জিএস স্যার ,খাইরুল স্যার , নুরু ভাই , গুরু বিদ্রোহী ভৃগু দা , ডঃ এম এ আলী স্যার , জুনায়েদ বি রাহমান স্যার , প্রিয় কবি সেলিম আনোয়ার ,ভীষণ প্রিয় বিজন দা ,প্রিয় কবি জাহিদ অনিক , প্রিয় কাল্পনিক ভালোবাসা, প্রিয় কবি সোনালী ডানার চিল , অনেক প্রিয় তারেক_মাহমুদ ভাই নীল আকাশ , নীল সমুদ্র,আরাফআহনাফ ,ব্লগার মুক্তা নীল ,কবি পবিত্র হোসাইন ,প্রামানিক ভাই, প্রিয় ব্লগার কাওসার চৌধুরী ,তারেক ফাহিম ভাই , সোনাবীজ; অথবা ধুলোবালিছাই , হাসান কালবৈশাখী , গিয়াস উদ্দিন লিটন ,ব্লগার অপু প্রিয় ব্লগার আখেনাটেন ,তানভীর , ব্লগার নাহিদ০৯ , প্রিয় ব্লগার শের শায়রী , প্রিয় অগ্নি সারথি , প্রিয় কবি সাইন বোর্ড , প্রিয় ব্লগার এমজেডএফ , প্রিয় কবি আপুরা , প্রিয় কবি শিখা আপু ,প্রিয় কবি মিথি আপু , শায়মা আপু , জুন আপু , প্রিয় মনিরা আপা ,ব্লগার সোহানী আপু ,কবি রুমী ইয়াসমীন আপু আরো কত আপুরা , ভাইয়ারা ,পদ্ম পুকুর , মোঃ মাইদুল সরকার , শ্রদ্ধেয় প্রিয় কবি জিএম হারুন অর রশিদ
ব্লগার বাকপ্রবাস , ব্লগার ওমেরা , যাদের নাম নিতে পারলাম না তারা সব্বাই এবং আপনি !

কত বিখ্যাত ব্লগার , কত লেখক , গল্পকার , কত কবি -- যাদের কাছে আমি প্রতিনিয়ত শিখছি , শিখেই যাচ্ছি , যারা শেখাচ্ছেন , অনুপ্রাণিত করছেন। কতজনের অপেক্ষায় আছি।

অনেকেই আসছেন না। প্রচন্ড জনপ্রিয় সুপরিচিত রাজীব নূর ভাই আসবেন না। কি আশ্চর্য ! সহজ সরল সুন্দর মানুষটাকে দেখতে পারবো না ?


ভোরের পাখি অমায়িক মানুষ ইসিয়াক ভাই আসবেন না। মোটামুটি নিশ্চিত। কেমন হলো ?
ওপার বাংলার পদাতিক চৌধুরী ভাই , সীমানার ওপারে শরীরটা রয় , কিন্তু মন? মনের কিন্তু সীমান্ত নেই !
প্রিয় ব্লগার মলাসইলমুইনা , আমার শৈশবের শহরের বাসিন্দা।আমার কল্পনার শহরের গল্প একদিন অবশ্যই শুনবো।
প্রিয় শ্রদ্ধেয় ল ভাই , অনেক দিন ধরে আপনাকে পাই না।ব্লগ ডে তে দেখা হবে এমন আশা কি করা যায় ?
শুনেছি ব্লগার ভুয়া মফিজ আর ব্লগার মা.হাসান ভাই , দীর্ঘ কবিতা লিখে পাঠিয়েছেন ম্যাগাজিনের জন্য :)। তবে তারা আসবেন কিনা জানিনা। উনাদের কথা মনে হবে।

ছবি আপার শনিবারে অফিস প্রোগাম। আমার ধারণা উনি আসবেন। ছটফটে ক্যামেরা হাতে আমাকে বলবেন , 'দেখি ঘোরেন তো আপনার ক্যামেরা ফেস কেমন একটু দেখি। দেখি কেমন ছবি হয়। আমি তো আসলে প্রকৃতির ছবি তুলি।'
আমি হেসে বলবো , তুলুন তুলুন। কবি তো নিজেই প্রকৃতি !

আসুন আবার খাবারে ফিরি। পেঁপে ভাজি , রুটি কিংবা ডায়াবেটিস ! ডায়াবেটিসে মিষ্টি খাওয়া মানা। আমি একজনকে কথা দিয়েছিলাম --- " স্যার , আপনার সাথে দেখা হলে আপনাকে কাঁচাছানার মিষ্টি খাওয়াবো। পিওর কাঁচাছানার মিষ্টি। মিষ্টি একেবারে কম। চার পাঁচটা খেলেও সমস্যা হবে না। "


মিষ্টি না নিয়ে গেলেও আমি ওই দিন অপেক্ষা করবো। আমার খুব সারপ্রাইজড হতে ইচ্ছে হয়।



*** এই লেখার সকল চরিত্র কাল্পনিক।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২০
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×