somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়

০৭ ই জুলাই, ২০২১ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১.
সকাল ৫: ৩০। ভোর আর সকালের মধ্যে পার্থক্যটা ঠিক ধরতে পারছি না। সাড়ে পাঁচটা কি ভোর? সারারাত ঘুমতে পারিনি। এপাশ ওপাশ করছি শুধু। ফ্যানের বাতাস যেন একফোঁটাও গায়ে লাগে না কিন্তু ফ্যান চলেছে ফুল স্পীডে। মাথার ভেতর হাজারটা মানুষ কথা বলে। ঘুমাতে দেয় না একটুও। কয়েক মাস ধরে এভাবেই চলছে । করোনা মহামারী তে ঢাকার রুজিরোজগার ছেড়ে বাড়িতে চলে এসেছি প্রায় এক বছর । বাড়িতেই আছি।
বিছানায় আর থাকতে ইচ্ছে করছে না। মাস্কটা পরে বাড়ি থেকে বের হলাম হাঁটতে । এতো সকালে অনেকদিন হাঁটিনা।
হাঁটতে ভালোই লাগছে। কিন্তু পরিবেশটা স্বাভাবিক না। চারিদিকে কেমন গুমোট ভাব। সময়টা করোনায় আক্রান্ত ।আমি হাঁটছি। চেয়ারম্যান মোড় হয়ে ক্যানেলের দিকে চলে যাবো। ঐখান দিয়ে হাঁটতে হাঁটতে সাবজোন রোড হয়ে বাড়ি । এই সাতসকালে বেপরোয়া ট্রাক গুলো শাঁ শাঁ করে চলে যাচ্ছে। সতর্কতার কোন বালাই নাই। আমি রাস্তা পাড় হবো। ঐ পাড়ে নাঈমদের বাড়ি। তারপর 'সুশীলা ভবন' , আর ঐতো বট গাছ আর ব্রীজ.....


২।
আম্মা..আম্মা। বেশ কয়েকবার ডাকলাম । কলিংবেল দিচ্ছি না। সবাই জেগে যাবে। এতো সকালে জাগাতে ইচ্ছা করছে না।
আম্মা.. আম্মা। আম্মার তো সকালে উঠে পড়ার কথা। শুনতে পাচ্ছে না নাকি?
'মিলি, মিলি। সৌরভ বাইরে ডাকছে। ' আব্বার গলা। আব্বা উঠে পড়েছে। নাকি ভোরে উঠে আর ঘুমায় নি। বুকের মধ্যে হঠাৎ একটা ধাক্কা লাগলো। দৃশ্যপট পরিচিত মনে হতে লাগলো। মনে হলো এমন ঘটনা আগেও ঘটে গেছে। হাঁটতে বের হওয়া , চেয়ারম্যান মোড়, নাঈমদের বাড়ি, সুশীলা, বেপরোয়া ট্রাক ....
আম্মা... আম্মা। আম্মা চাবি হাতে হেঁটে আসছে। পেছনে লাঠি ভর দিয়ে আব্বা।
'তাড়াতাড়ি গেট খোল। পুরো শরীর ভেজা। গোসলে যাবো। '--- আমি তাড়াহুড়া করি।
আব্বা বললেন , 'কোথায় গেছিলি?'
আমি বললাম, ' হাঁটতে। সারারাত ঘুম হয়না।'
আমি সোজা চলে এলাম কল পাড়ে। পানির মেশিন ছেড়ে গোসল করা আমার অভ্যাস ।
মনের অস্থিরতা যাচ্ছে না । প্রতিটি ঘটনা পুণঃপ্রচার মনে হচ্ছে । মনে হচ্ছে । মনে হচ্ছে আমি গোসল করবো আর আব্বার মোবাইলে কল আসবে। আচ্ছা আমার মোবাইলটা কোই?
আব্বার মোবাইলে নোকিয়া টিউন বেজে উঠলো। কে , কি ,কোথায়...? তিনটি শব্দ কানে ভেসে এলো।
আমি মাথায় পানি ঢালছি। ঠান্ডা পানি। আরে, পানি এতো লাল কেন? নাকি রক্ত??


৩।
গোসল শেষ। খুব ক্লান্ত লাগছে। ঘুম ঘুম লাগছে। বিছানায় গিয়ে ঘুমাবো। বারবার দেখা স্বপ্নের পরিচিত দৃশ্যপট এতো বাস্তবিক হতে পারে? আমার সাথে না ঘটলে হয়তো বুঝতে পারতাম না।
ভাবছি কাল সকালে আবার হাঁটতে যাবো।
চেয়ারম্যান মোড়, নাঈমদের বাড়ি, সুশীলা , বেপরোয়া ট্রাক ....
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ থেকে ২০০৬ / ২০২৬শে এসে আবারও দেশ ফিরে গেলো খাম্বার খপ্পরে ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:২৪

তারেক জিয়া “ ২০০১ থেকে

২০০৬ পর্যন্ত যা করে গিয়েছিলেন। তিনি ঠিক সেখান থেকেই ২০২৬ শুরু করলেন। অনেকেই তার অনেক ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন। ছোট ছোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

ইরানের জন্য কি জাপানের পরিণতি অপেক্ষা করছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৮


ইরানের মোল্লাতন্ত্র নিয়ে অনেক সমালোচনা থাকলেও একটা বিষয় কিন্তু ঠিক, ওরা ভাঙে, তবে মচকায় না৷পৃথিবীর কত কত দেশের সরকার ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের হুমকিতে কাপড় নষ্ট করে ফেলে, অথচ ইরান সগর্বে... ...বাকিটুকু পড়ুন

×