somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটির দিনের ব্লগিং

২০ শে মে, ২০২২ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার নাহল তরকারিকে কেন জানি এতোদিন মেয়ে হিসেবেই মনে করতাম। কোন পোষ্টে যদি প্রকাশ করেও থাকে সেটা এতোদিন চোখে পড়েনি। আজ ভুল ভাঙ্গলো। আজ পোষ্টে এক স্বপ্নের কথা বলেছেন। সেখানে তার বৌ এর কথা বলা হয়েছে। তারমানে ধরে নেয়া যায় তাহল তরকারি ছেলে ব্লগার। এতোদিন মেয়ে ভাবার কারণ অনুসন্ধান করছি। 'তরকারি'র জন্য? তরকারির সাথে মেয়ের কি সম্পর্ক?


প্রিয় সাধু ভাই, আগের মত আর লেখেন না। তার পোষ্ট থেকে বোঝা যায় তার আক্ষেপের কথা। ব্লগে পাঠক কম, মন্তব্য কম। আগে একটা সময় ছিল ব্লগার একটু ভালো কিছু লিখলেই সবাই 'সোজা প্রিয়'তে নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যেত। একটা যে প্রিয় বাটন আছে সেটা আমিও মাঝে মাঝে ভুলে যায়।
আমরা যারা মনের ভাবটা কষ্ট করে টাইপ করি তারা প্লাস চাইনা, প্রিয় চাই না । অন্তত কেউ কেউ মন্তব্য করুক। আমাদের ভালো লাগবে। তারমানে এই নয় যে তানাহলে আমরা লিখবো না। ব্লগার সাধুও লিখবেন, স্বপ্নবাজ সৌরভ লিখবে। থামছি না।


শ্রদ্বেয় ব্লগার আহমেদ জি এস স্যার অনেকদিন পর পোষ্ট দিলেন। গুহা চিত্র বিষয়ক। পোস্ট টা এতো ভালো লেগেছে যে প্রিয়তে রেখেছি।


আজ সারাদিন রাজীব নুর ভাইয়ের পোস্ট নাই। আজ তার চিংড়ি মাছের ফ্রাই খাওয়ার কথা। সম্ভবত ফ্রাই খেয়ে ঘুমাচ্ছেন। ভরপেট খেয়েছেন নিশ্চয়ই। কারণ যতদূর জানি সুরভী ভাবির রান্না ভালো। একদিন খেতে হবে।

শ্রদ্ধেয় ব্লগার সোনাগাজীর একটা কমেন্ট ভালো লেগেছে।
" মানুষ মরতে চাহে না, ইহা থেকে প্রমাণিত হয় যে, মানুষ আসলে, মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করে না।"
আমি মরতে চাইনা। একেবারেই চাইনা। কিন্তু পরের জীবন কে বিশ্বাস করি। এই নিয়ে একটা পোষ্ট দিবো। খুব ইচ্ছা করছে।


ছুটির বিকেল। দিন শেষ হতে চলেছে। ভালো দিন গুলো দ্রুত চলে যায়। ঈদের দিন বিকেল থেকে মন খারাপ হওয়া শুরু হতো যখন ছোট ছিলাম। এখনো মন খারাপ হচ্ছে। মন খারাপ হচ্ছে আমার ছেলেরো। আমারই ছেলে তো । সে জানে কাল থেকে বাবার অফিস।

সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫১
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×