কংক্রিটে বাসা বাঁধবে কর্পোরেট স্বপ্ন.....
২১ শে মে, ২০২২ রাত ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অঘুমা রাত কাটবে বলেও
অনেক দেরী করে,
পাখিদের কিচির মিচিরে মনে হয়
হয়তো এবার ঘুমনোর সময় হলো।
কিন্তু প্রতি সকালে ঘুম ভাঙ্গাতো
আমার মুঠোফোনে তোমার কন্ঠ,
পাখিরা সে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলো।
পাখিদের কলরব
আর আহত সূর্যের রক্ত
ইদানীং আমায়
ঘুমের আমন্ত্রন জানায়।
সময় পাল্টে যায়,
পাল্টে যায় আমি
পাল্টাও তুমি, পাল্টে যায়
মুঠোফোনের রিংটিউনটি,
আসলে সবারই একটা
জগত্ আছে।
উদ্যানের ঘাসে
পেপার বিছিয়ে
কাগুজে সংসার,
তুমি আমি অথবা ফুল বিক্রিতা
ঐ ছোট্ট মেয়েটা, সবাই
যথারীতি পাল্টে যাচ্ছি।
উদ্যানে থাকবেনা ঘাস,
কংক্রিটে বাসা বাঁধবে
কর্পোরেট স্বপ্ন,
ফুলওয়ালী মেয়ে গুলো
বেমালুম ভুলে যাবে
ফুলের নাম,
ঠিক যেভাবে ভুলে
গেছো আমায়,
আমার কালো শার্টের বোতাম,
জুতোর রং আর
মুঠোফোনের প্রিয়
রিংটিউনটা!
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২২ রাত ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,...
...বাকিটুকু পড়ুন
ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে...
...বাকিটুকু পড়ুন
নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?
এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।
দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩

আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে...
...বাকিটুকু পড়ুন
আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে...
...বাকিটুকু পড়ুন