somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিমসন লেকের দিনগুলি

০৯ ই জুন, ২০২২ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






১.
আজিজ সুপার মার্কেটে অনেকদিন আড্ডা দেয়া হয়না। নিজেদের ডিজাইন করা টিশার্ট গুলো হেঁটে হেঁটে বেচে
বেড়িয়েছি আজিজ থেকে ছবির হাট,টিএসসি আবার আজিজ। স্যান্ডেলের শুকতলা ক্ষয়ে ফেলেছিলাম বড় হবার জন্য!

একদিন হুটকরে ১২টা টিশার্ট বিক্রি করে ফেললাম আমরা। সবই আমাদের হাতে আঁকা টিশার্ট। আমাদের কি আনন্দ ! এরপর নিত্য উপহার , ফোর ডাইমেনশনে গিয়ে সময় কাটাতাম।মাঝে মাঝে নোভা কম্পিউটারের সামনে, ঐখানে নাকি কবি রফিক
আজাদ আসতেন, আমরা অপেক্ষায় থাকতাম।

পেনসিল ,রং তুলি, আর্টপেপার,ওয়াটার কালার কিংবা ক্রিমসন লেকের দিন গুলো ভালোয় ছিলো। ভুল গুলোকে তুলি আর রংয়ের ছোঁয়ায় কত সহজেই বদলে ফেলা যেতো! একটার পর একটা ওয়াশ। আহ্ ! ওয়াটার কালারের মজাই ছিল আলাদা।
টিশার্টের নিজের লেখা কবিতার ডিজাইন নজর কেড়ে ছিল খুব।


আলিয়ঁস ফ্রঁসেজে একদিন শাহরুখ শহীদ স্যারের সাথে দেখা। আমরা ঠিক করেছিলাম উনার মত আমরাও শাড়িতে আঁকবো। ঐদিনই শেষ দেখা। এর কিছুদিন পর তিনি মারা যান। আমরা বিষন্ন হয়েছিলাম খুব।

রাত জেগে টি শার্ট, ঈদের আগে পাঞ্জাবীর ডিজাইন। কফি আর আমার সস্তা কবিতা, ওয়াটার কালারে হাজার হাজার স্বপ্নের শেড, দেয়াল লিখন, অংকন... আবছা
হয়ে আসা ঝাপসা স্মৃতি!

তুইতো তাও লাইনে আছিস। শৈল্পিক থেকে জংঙ্গী হাউজ তারপর নবরুপা , তারপর এখন কোথায় জানি না। শুনেছি মাঝে মাঝে ফ্যাশন নাইট, মিডিয়া। দুইয়ে দুইয়ে পাঁচ মেলাতে পারিস্ ।

কি বিস্ময়কর! আমার এখন দুইয়ে দুইয়ে চার মেলাতে হয়! আমার সামনে নিরেট আবেগহীন কম্পিউটার। যেটা হিসেব ছাড়া কিছুই বোঝে না।



২.

ক্রিমসন লেক
_______________

বাক্সটা ক্রমশ ছোট হচ্ছে
চার দেয়ালের জ্যামিতিক আঁকিবুকি
বিন্দু থেকে বিন্দুর সমান্তরাল মিলন
সহজ উপপাদ্য গুলো সরল থেকে জটিলের দিকে ধাবমান।

ক্রিমসন লেক'এ লাল সূর্য
লেমন ইয়োলোর হাত ধরে একফালি সজীবতা
জল রঙে কৃষ্ণচূড়া
আর অসাবধানতায় দূরের ধূসর পাহাড়।
সবই ঠিক ছিল
অসংলগ্ন পেন্সিলের অযাচিত দাগ মুছে দিতো
নন ডাস্ট ইরেজার!

লেখার পাতায় ফাঁকা গুলো বেঁচে নেই।
হাজারো কাটাকাটি , লেখার উপর লেখা
আর অস্পষ্ট অক্ষরগুলো
জীবনকে সন্দিহান করে তোলে ইদানিং।



সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২২ রাত ১২:১৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×