somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭ এলিফ্যান্ট রোডের মেয়েটা !

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দিন তারিখ কিছুই মনে নেই। ইদানীং কিছুই মনে থাকছে না। তোমার হয়ত মনে আছে।কারণ মেয়েরা স্মৃতিগুলো চিরকুটের মত ভাঁজ করে রেখে দিতে ভালোবাসে। শুধু মনে আছে তখন তাহসানের 'দূরে তুমি দাঁড়িয়ে' খুব চলছে। লাল সিডির কাভার , তাহসানের 'কথোপকথন' । আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাঁদছি আমি অসহায়... সিডির দোকান গুলোতে বেজেই চলেছে।
তুমিও গুনগুন করতে... 'তোমার হাতে আজ অন্য কেউ '! আমার কানে যেতো, 'কাছে যেতে পারিনা বলতেও আজ পারিনা'! গানটা পছন্দ হলেও মেজাজ খারাপ হয়ে যেত।কার জন্য তোমার হাহাকার আর কেনইবা আমাকে শুনতে হবে?
মাঝে মাঝে এতো রাগ হতো মনে হতো চুল ছিঁড়ে ফেলি। তবে চুল না ছিঁড়লেও চুল ফেলে দিয়েছিলাম ডিসেম্বরের কনকনে শীতে!

তুমি যখন তাহসানের 'ঈর্ষা' গাও আমি তখন ব্ল্যাকের 'প্রার্থনাদ'রত -- আর লাল রংয়ের তুলিতে রাঙিয়ো না আমার জীবন।

গুনে গুনে ২৯বার রিপিট করে শুনেছি! তুমি বললে, একগান এতোবার কেউ শোনে? পাগল নাকি?
আমি ত্রিরিশবারের মত শুনতে শুনতে ভাবলাম, শুনিনা মেয়ে ,শোনায়! ইস্ যদি জানতে কার জন্য আমার প্রার্থনাদ!

একদিন তারিন এলো।তুমি হয়ত ততো দিনে আমার প্রার্থনাদ বুঝতে পেরেছিলে। কারণ সিডি প্লেয়ারের সেই গানটি আমি কাগজে লিখে দিয়েছিলাম। তুমি কাঁপা কাঁপা হাতে কাগজটি নিতে নিতে বললে, কি এটা?
আমি কাঁপা কাঁপা কন্ঠে বললাম, 'প্রার্থনাদ। ব্ল্যাকের গান। যেটা আমি বারবার শুনি।'
তারিন এসে দেখে গেলো তোমার জন্য প্রার্থনাদরত ছেলেটা কেমন!

এরপর থেকে তোমাকে আগের মত পাইনা। সামনেও আসোনা ঠিক মত। কথাও বলো না, গান গাওনা গুন গুন করে। বদলে গেলে।

আমি কষ্ট পাই। খারাপ লাগে। একদিন মন খারাপ করে ৭ এলিফ্যান্ট রোডের বাসা থেকে চলে এলাম । সিডি প্লেয়ারের পাশে রেখে এলাম 'জাহাজী' নামের অদ্ভুত একটা অ্যালবাম আর তার নিচে চিরকুটে লেখা অদ্ভুত একটা গানের কয়েকটা লাইন।
গুনগুন করতে করতে রাস্তায় নামলাম। চিরকুটে লেখা সেই কয়েকটা লাইন... তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেঁটে যাই!

রাস্তায় হাঁটতে হাঁটতে পেছনে ফিরে চাইনি। ফিরে তাকালে দেখতে পেতাম 'হাসিমুখ' নয় সমস্ত বিষাদ নিয়ে তুমি আমার দিকে চেয়ে আছো।

ভালো থাকুক সেইদিন গুলো। তুমি আমি। জেব্রা ক্রসিং। বাটা সিগন্যাল আর তেলের মিলের রিকশা গুলো। তবে ইদানীং অনেক কিছুই বদলে গেছে। সিডি দোকান আগের মত নেই । তারা ব্যাবসা বদলেছে , ভালো কিছুর আশায়। গানগুলো আগের মত বাজে না। ব্ল্যাক ভেঙে গেছে। ইমন জুবায়ের ভাই আমাকে জাগিয়ে রেখে একাই ঘুমিয়ে গেছেন অভিমানে । তানযীর তুহিন ভাই শিরোনামহীন ছেড়ে গেছেন। তবে এতো কিছুর মাঝে -'আমার লাস্ট বাসে বাড়ি ফেরা, মাথা তুলবার তাড়া' রয়েই গেছে।
আমার জাহাজের পাটাতন, ছেড়া নোঙর, ছেড়া মন নিয়ে ছুটে চলি এই শহরে জাহাজী মত।

৭ এলিফ্যান্ট রোডের মেয়েটা ! শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে। সংসার করছো। তিন বছরের একটা ছেলে আছে তোমার। ঈর্ষা , প্রার্থনাদ , হাসিমুখ ---- ভাবায় কি এখনো ? নাকি দিনগুলো একেবারেই হারিয়ে গেলো ভীষণ অভিমানে ?


ছবিঃ ৭ এলিফ্যান্ট রোডের আশেপাশে। ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৬
৬টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×