somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা বৃষ্টির কি গন্ধ হয়?

০৩ রা মে, ২০২৪ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১.
দ্যাখ্ , গাছ গুলোও একেবারে তাজা হয়ে উঠেছে। '
বাতাসে দোল খাচ্ছে শীষ , খেতময় ঢেউ। বৃষ্টিও আসছিলো ঘনঘন। এই সামনে খেতের ওপর দেখা গেল ঘুঘুরঙা বাঁকা ধারা , হঠাৎ তা ধেয়ে আসতে লাগল আমাদের দিকে। আসছে , আসছে , এসে গেল গাছের মাথায়। ভেজা পাতায় জল আর আটকালো না , অঝোরে ঝরে পড়ল আমাদের খোলা মাথায় , কাঁধে।
মাথা আর ভেজা মুখখানায় হাত বুলাল ও।
'আহ!'
'চমৎকার!'
আমি ওর হাত ধরে সোজাসুজি এগিয়ে এলাম বৃষ্টির মধ্যে। ওম-ওম বৃষ্টি , জলে ধুয়ে যাচ্ছে রোদপোড়া মুখ, কি ভালোই না লাগছে, চারপাশের সব কিছু হয়ে উঠছে তাজা, রসালো , জ্বলজ্বলে , যেন নতুন করে জন্ম হল। আর খালি পায়ে নরম ভেজা মাটির ওপর দিয়ে , টাপুর-টুপুর জমা জলগুলোর উপর দিয়ে হাঁটতেও আনন্দ। জোরে জোরে ছপ ছপ করতে লাগলাম আমরা , ভিজে যাওয়ার ভয় তো আর নেই , কিছুরই ভয় নেই।
এক দুই , ছপ, ছপ, ছপ, ছপ !
হেসে উঠলাম আমার , কে জানে কেন। অনেকদিন এমন খুশি লাগে নি।
'আয় বৃষ্টি ঝেঁপে!'
আয় বৃষ্টি আয় ! আরো ঝেঁপে , আরো ঝেঁপে ! ঢাল , কেপটামি করিস নে। মাটি আর তার গাছপালা সবার তেষ্টা মিটুক।
হটাৎ বৃষ্টির ধারা কমে এল , ঝিমিয়ে এল। ঘেসো মাঠটায় যখন গিয়ে পৌঁছলাম , তখন একেবারেই থেমে গেছে। আবছা ঝিকঝিক করছে মাঠটা , জলে ধোয়া ফুলগুলোর ওপর , জ্বলজ্বলে সবুজ গাছগুলোর ওপর হালকা ভাপ ভাসছে।

২.
বাবা , বাবা.... বৃষ্টির কি গন্ধ হয়?
কেন বলতো?
আমি একটা গন্ধ পাচ্ছি।
কেমন? ভালো না খারাপ?
অন্য রকম।
অন্য রকম মানে?
জানি না বাবা।
হ্যাঁ গন্ধ হয়। অদ্ভুত একটা গন্ধ, না?

ছেলেটা মাথা নাড়ায়।


বাবা, আমি কি বৃষ্টিতে ভিজতে পারবো?
হ্যাঁ পারবি?
যদি অসুখ হয়?
হবে না। বাড়িতে থাকলে একটা দারুণ জিনিস শোনাতাম।
কি সেটা?
ঘাস বাড়ার শব্দ।

জানিস, ছোটবেলায় বৃষ্টি শেষে আবছা ঝিকমিকে মাঠটার দিকে চেয়ে তন্ময় হয়ে তাকাতাম। কান পাততাম মাটিতে।
' শুনতাম , ঘাস বাড়ছে!'
সত্যিই ভারি আবছা নরম , প্রায় ধরা যায় না কী সব শব্দ। হয়ত ঘাসের ওপর জলের ফোঁটার শব্দ। হয়ত ফুলগুলোর শেকড়ে জল টানার শোঁ শোঁ।
বৃষ্টির পরে তাজা ঘাস কী ভাবে বাড়ে!


৪.
বৃষ্টিশেষে আমরা খোলা মাঠে দাঁড়িয়ে আছি।
বৃষ্টি থেমে ছিল কেবল কিছুক্ষণ। বনের ওপার থেকে আবার এগিয়ে এল ঘুঘুরঙা বৃষ্টির ধারা , মাঠের ওপর দিয়ে এগিয়ে আসতে লাগল সোজা আমাদের দিকে।
উঠে দাঁড়ালাম আমরা , এগিয়ে গেলাম বৃষ্টির দিকে। ইচ্ছে হচ্ছিল হাতের ওপর , মুখের ওপর বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়া নিই আবার। আর বৃষ্টি যখন একেবারেই এসে পড়ল ,
তখন গেয়ে উঠলাম আমরা :
' আয় বৃষ্টি ঝেঁপে!'


এখন আর মনে নেই আরো কী কী গেয়েছিলাম। এইটুকু শুধু মনে আছে যে খুশি লেগেছিল । লাগবে না আবার ! আমরা যে শুনেছি বৃষ্টি শেষে কী ভাবে ঘাস বাড়ে। আমরা যে দেখেছি কী ভাবে চোখের সামনে চারিদিকটা জীবন্ত আর নতুন হয়ে ওঠে।

৫.
ইশশ। এমনটা যদি লিখতে পারতাম।









সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২৪ রাত ৩:৪৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×