কান্না গুলো কোথায় যেন আটকে আছে...
১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আব্বা নেই। আব্বা একদিন থাকবেন না তখন কি করবো? কার হাত ধরে হাঁটবো? কে পিঠে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে?
এইসব ভেবে ছোটবেলা থেকেই অনেক কেঁদেছি।
আব্বা আজ নেই। সত্যিই নেই। কান্নাগুলো কোথায় যেন আটকে আছে। দেখতে দেখতে তিন দিন চলে গেল। এখোনো হুহু করে কাঁদতে পাড়লাম না। কিন্তু আমার কান্নার খুব দরকার।
মাঝে মাঝে পুরনো কথা মনে হচ্ছে। এই যে রেললাইন পার হচ্ছি , এই যে হোঁচট খাচ্ছি , এইযে আব্বা শক্ত করে হাতটা ধরছেন। সবকিছু। সবকিছুই মনে হচ্ছে। আচমকাই চোখ ভিজে উঠছে। এটুকুই। আমি আমার ছেলের হাত ধরে হেঁটে বেড়াই। গোসল করাই।
গা মোছাই। ছেলেটা বলে, বাবা তুমি যখন দাদার মত মারা যাবা আমি তখন খুব কাঁদবো।
আমি ছেলেকে জড়িয়ে ধরি। কিন্তু কান্না আসেনা।
আমার হুহু করে কান্নার দরকার।কান্না গুলো কোথায় যেন আটকে আছে...
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!
বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮
মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....
বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................

শামুক ভাইটি দিল ছুট,পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!
মাছটি বলে, "কী আপদ!ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।
ব্যাঙ ও মাছি,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২

ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।
একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে...
...বাকিটুকু পড়ুন
ছবি-১
চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি...
...বাকিটুকু পড়ুন