কবিতা এক
নদীর বুকে থাকে যে জলদাগ
ক্ষণের ভেতর থাকে বিশেষ ক্ষণ,
হাসির ভেতরেও খুন থাকিতে পারে
মনের ভেতরে যদিবা মুখোশ মন !
বায়ুর ভেতরে থাকে ঘূর্ণি বায়ু
কথার ভেতরেও থাকে কিছু কথা,
কান্নার ভেতর সুখ থাকে কখনও
কোলাহলেও থাকে কিছু নীরবতা !
কবিতা দুই
সাপের দাত বিষাক্ত কভু নয়
বিষ থাকে আরও গভীরে,
সুন্দরী রমণীর ওষ্ঠের কোণে কদাচ
কিংবা গোপন পাঁজরে !
ছবিঃ ইন্টারনেট ।
১৩ ই আগস্ট,২০১৪ ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



