somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেখালেখির বয়স,রবীন্দ্রনাথ ও আমার ডায়েরির পাতা...!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনাবিষ্কৃত আবেগের রঙে মনের আকাশটা বড্ড ফ্যাকাশে সেদিন। কি করবো অথবা কি করা উচিৎ বুঝতে না পেরে শেষে পুরনো ডায়েরির পাতায়-পাতায় সুখস্মৃতি খুঁজতে লাগলাম! কিন্তু সেখানেও গোলাপি রঙের সুখ, কমলা রঙ উচ্ছ্বাস আর সবুজ স্বপ্নের পাশাপাশি জমে আছে নীল রঙের বেদনা,মৃত্তিকা রঙ হতাশা এবং মৃত স্বপ্নের বিবর্ণ লিপিকা।

ডায়েরির পৃষ্ঠা বদল করতে করতেই চোখ আঁটকে গেল বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটা কথায়। তিনি বলেছেন; “মৃত্যুর সঙ্গে সঙ্গেই যদি মানুষের মন থেকে মুছে যেতে না চাও,তবে এমন কিছু লিখে যাও,যা বারবার পড়বার মতো এবং এমন কিছু করে যাও,যা লেখার মতো

বিক্ষিপ্ত মনকে প্রশ্ন করলাম,জীবনে কি এমন করেছ তুমি যা সমাজ ও সভ্যতার জন্য লেখনীয় কিংবা লিখেছ এমন কি যা বারবার পঠনীয়? অপ্রস্তুত মন দিশেহারা হয়ে খাবি খেতে লাগলো, যাপিত জীবনের সাতরঙ খতিয়ানে।

পৃষ্ঠা উল্টিয়ে যাচ্ছিলাম,একটা পাতায় দুঃখের নানান প্রতিশব্দ লেখাঃ
1. Sorrow
2. Grief
3. Distress
4. Unhappiness
5. Misery
6. Woe
7. Tribulation
8. Pain
9. Inflammation
10. Pity
11. Remorse
12. Affliction

দুঃখ নয়,হাসি পেল এই ভেবে যে বার মাসের জন্য বার পদের দুঃখ লেখা রয়েছে আমার ডায়রিতে! হা হা হা...

রবীন্দ্রনাথকে পাওয়া গেল,তিনি বলে গেছেনঃ “পঁচিশ বৎসর পর্যন্ত কোনো লোককে জানা যায় না-তার যে কি হবে,কি হতে পারে কিছুই বলা যায় না; কিন্তু সাতাশ বৎসরে মানুষকে একরকম ঠাহর করা যায়-বোঝা যায় তার যা হবার তো একরকম হয়েছে,এখন থেকে প্রায় এইরকমই বরাবরই চলবে, এ লোকের জীবনে হঠাৎ আশ্চর্য হবার আর কোনো কারণ রইল না

নিজের লেখা বিদগ্ধ কবিতার কিছু লাইনঃ

মৃত্যুকে আমার,
আকুল আরাধ্যকে
ললাটের উঠোন হতে
অদৃষ্টের অভিশাপ হতে
হাতের মুঠোয় নেবো!

এই যে আমোদ আর প্রমোদে
হফনারীয় জীবনের স্বাদে
ফুরোলো অক্সিজেন-সভ্যতার
শিকড়ে। আনাচারের কিউমুলেটিভ
কার্বনে ভারী আকাশ।

আর নয় ফুল-পাখি,কবিতা-গান,
রাষ্ট্রের সতীত্ব যখন ক্রন্দসী
সমাজের বিবেক যখন
অনুভূতিহীন ভগাঙ্কুর তখন
শ্বাপদের শ্বাস হবো।



ডায়েরিতে আছে দেশের প্রথম নারী প্রশিক্ষক বৈমানিক ফারিয়া লারার কথা। একরাশ গুমোট অভিমান নিয়ে অজানা আকাশে হারিয়ে গেছে যে, (১৬ই এপ্রিল ১৯৭০-২৭ সেপ্টেম্বর ১৯৯৮ ইং) । অরুণ কুমারের এই কবিতাটি খুব প্রিয় ছিল তারঃ

‘যদি মরে যাই
ফুল হয়ে যেন ঝরে যাই
যে ফুলের নেই কোন ফল
যে ফুলের গন্ধই সম্বল
যে গন্ধের আয়ু একদিন
উতরোল রাত্রিতে বিলীন
যেই রাত্রি তোমারই দখলে
আমার সর্বস্ব নিয়ে জ্বলে
আমার সত্ত্বাকে করে ছাই
ফুল হয়ে যেন ঝরে যাই’


মনটা ভিজে জবজবে,লারার স্থানে নিজেকে ভাবতে ভাবতে আমিও পাখি হয়ে গেলাম। ডানার ভাঁজে, পালকে-পালকে জমা অভিমান নিয়ে আমিও একদিন হয়তো উড়ে যাবো আমার আরাধ্য আকাশে।

আর এগুতে পারলাম না। প্রিয় ডায়েরির পাতারা ভিজে যাচ্ছে। মনের আকাশে ভাসছে ফ্রাঙ্কলিন,রবীন্দ্রনাথ আর বৈমানিক লারার রেখে যাওয়া অভিমানী ফুলের সম্মোহন_সুবাস...!


১৩/০২/২০১৫ ইং (রাতঃ ১০.৩০)
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২০
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×