somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানা ঘোড়ার দৌড়

০৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের দিনে গ্রামে গ্রামে ঘোড়া দৌড়ের আয়োজন করা হতো। তো কোন এক গ্রামে একবার ঘোড়া দৌড়ের আয়োজন করা হলো। নির্দিষ্ট দিনে ঘোড়া দৌড় শুরু হবে। সবকিছুই মোটামুটি ঠিকঠাক কিন্তু সমস্যা দেখা দিল একজায়গায়। মোট প্রতিয়োগীর সংখ্যা দশ জন কিন্তু ঘোড়া সংগ্রহ করা গেল মোট নয়টি। যে দশ জন প্রতিযোগী নেওয়া হয়েছে তাদের কাউকে রেখে কাউকে বাদ দেওয়া সম্ভব নয়। এখন একটা ঘোড়া কোথায় পায়। অনেক খোজাখুজি করে অবশেষে ঘোড়া একটা পাওয়া গেল কিন্তু তাও আবার এক চোখ কানা। ঘোড়ার মালিক ছিল একজন অন্ধ ভিক্ষুক। সে তার এই একচোখ কানা ঘোড়া নিয়ে বাড়ি বাড়ি ঘুড়ে ভিক্ষা করত । বিষয়টি প্রতিযোগীদের জানানো হলো না। প্রতিযোগীতা শুরুর আগে ঘোড়াগুলো একদিকে রাখা হলো আর প্রতিযোগীদের অন্যদিকে।বলা হলো যে আগে গিয়ে যে ঘোড়া নিবে সেটাই তার ঘোড়া। ঠিক তাই করা হলো এবং কানা ঘোড়াও একজনের ভাগ্যে পড়ল কিন্তু সে জানল না।প্রতিযোগীদের বলে দেওয়া হলো গ্রামের চারপাশ দিয়ে একবার ঘুরে আসতে হবে। নির্দিষ্ট সময়ে দৌড় শুরু হলো। গ্রামের লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। তাদের মাঝে চরম উত্তেজনা কার ঘোড়া ফার্স্ট হয়। পাঠক বলুনতো কোন ঘোড়াট ফার্স্ট হবে। নিশ্চয় ভাবছেন কানা ঘোড়াটাই ফার্স্ট হবে কারন কছ্ছপ যদি খরগোশের সংগে জিততে পারে তাহলে কানা ঘোড়া পারবে না কেন? আসলে ঘটনা তা নয় ঘটনা অন্যদিকে। একসময় সব ঘোড়া ফিরে এলো এবং একজন ফার্স্ট ও হলো কিন্তু একটা ঘোড়া এখনো এলোনা । সবার একটাই প্রশ্ন কি ব্যাপার একটা ঘোড়া গেল কোথায়? অবশেষে সকাল গড়িয়ে যখন বিকেল হলো তখন সেই ঘোড়া ফিরে এলো। সবাই জিঞ্জেস করল, কিরে ঘোড়া নিয়ে তুই কোথায় ছিলি? ঘোড়ার প্রতিযোগী তখন রেগে মেগে বলল তোমরা আমাকে কি ঘোড়া দিয়েছো। এই ঘোড়া আমাকে নিয়ে গ্রামের সব বাড়ি বাড়ি ঘুরে তার পর এখানে এলো। আমি এটাকে যতই পিটাই ততই এটা এক বাড়ি থেকে আরেক বাড়ি যায়। এ আবার কেমন ঘোড়া? পাঠক বুঝতেই পারছেন প্রতিযোগীর তখন নাজেহাল অবস্থা। কিন্তু ঘোড়ার কি দোষ, সে তার যা অভ্যাস তাই করেছে। কাজেই আমাদের প্রতিদিন এমন সব কাজের অভ্যাস করা উচিত যা আমাদের জন্য মঙ্গলজনক, ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকা উচিত। কারন অভ্যাস ভয়ানক জিনিস। ( সংকলিত )
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৯
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×