সাঈদী , চাঁদ ও মুরগী উপাখ্যান
গতকাল নাকি যুদ্ধাপরাধী সাঈদীর চেহারা চাঁদে দেখা গেছে। দিনাজপুরের লোকজন দেখেছে বলে ব্লগে পড়লাম। অবশ্য চাঁদে সাঈদীর কোন্ চেহারা দেখা গেছে তা জানা যায়নি। সাঈদীর একটা নৃশংস চেহারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যায়। সেটা, নাকি সাঈদীর স্বাভাবিক চেহারা, যেটা ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায় সেটা। বর্তমান বয়সের চেহারা নাকি তার যুবক বয়সের চেহারা যে বয়সে তিনি ধর্ষন, খুন লুন্ঠন করেছিলেন ? এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
চাঁদে চেহারা দেখা যাওয়া সম্পর্কে আমার এক অভিজ্ঞতার কথা বলি। দেওয়ানবাগী পীরের এক সিরিয়াস ভক্ত একদিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে আমাকে বললেন, ‘ভাই চাঁদে বাবাজানের চেহারা মোবারক দেখা যাচ্ছে।’
আমি বললাম,‘আপনার বাবার চেহারা চাঁদে ? বাহ বেশ ভালো তো। সবার এমন সৌভাগ্য হয়না।’
তিনি বললেন,‘ না আমার মুর্শেদ দেওয়ানবাগী পীর সাহেবের চেহারা চাঁদে দেখা যাচ্ছে।’
আমি বললাম,‘আরো ভালো। আরো ভালো।’
কিন্তু তিনি এ তথ্য জানিয়েই ক্ষান্ত নন। আমাকে জোর করতে লাগলেন চাঁদ দেখতে প্রেসক্লাবের বাড়ান্দায় যেতে। আমার ইচ্ছে না থাকলেও তার পীড়াপীড়িতে বাড়ান্দায় গেলাম। গিয়ে চাঁদের দিকে তাকালাম। চাঁদে কোন মানুষের ছবি দেখতে পেলাম না। চাঁদে তাকালে সব সময় আমি মুরগীর একটা আকৃতি দেখতে পাই। আগে মোরগ মার্কা মশার কয়েলে যেমন একটা মুরগীর ছবি থাকতো। মুরগীর ছবি কিন্তু আবার পুরো মুরগী না। একটু কয়েল কয়েল। সেরকম একটা ছবি দেখলাম চাঁদে। দেওয়ানবাগী পীরের ভক্তকে জানালাম কারো চেহারা আমি চাঁদে দেখতে পাচ্ছি না। মুরগীর মতো কিছু একটা দেখতে পাচ্ছি। ভাবলাম তিনি হতাশ হবেন।
কিন্তু তিনি হতাশ হলেন না।
বিপুল উৎসাহে আমাকে এবার পীর সাহেবের চেহারা দেখার জন্য নানা পদ্ধতি বের করতে লাগলেন। এক চোখ বন্ধ করে, একটু বেশি মনোযোগ দিয়ে। প্রেসক্লাবের বাড়ান্দা ছেড়ে ছাঁদে গিয়ে। কিন্তু কোনভাবেই আমি পীর সাহেবের ছবি দেখতে পেলাম না। বারে বারে দেখলাম সেই মুরগীর ছবি।
এ ঘটনার কয়েকদিন পরে লোকনাথ ব্রক্ষ্মচারির এক ভক্তের সাথে আমার শীতলক্ষ্যা নদীর পাঁচ নাম্বার ঘাটে দেখা। তিনি বললেন, লোকনাথ বাবার চেহারা চাঁদে দেখা যাচ্ছে। দেওয়ানবাগী পীর সাহেবের ভক্তের মতো তিনিও আমাকে প্রায় টেনে নদীর পারে নিয়ে গেলেন। চাঁদে বাবার চেহারা দেখতে বললেন। আমি দেখার চেষ্টা করলাম। পারলাম না। আবারো ঝামেলা পাকালো সেই মুরগী। লোকনাথ বাবার ভক্ত হতাশ হয়ে চলে গেলেন।
সাঈদীর চেহারা চাঁদে দেখা যাচ্ছে শনিবার রাতে এমন কথা শোনার পর আমি আবারো চাঁদে তাকালাম। দেখি চাঁদে কারো চেহারা দেখা যায় কিনা। বেশ চেষ্টা করলাম চাঁদে সাঈদীকে দেখার। কিন্তু আবারো সেই মুরগী। হায় মুরগী, মুরগীরে। এই মুরগী কেন চাঁদ ছাড়েনা ? #
ATEO'র এ কেমন দেনা পাওনা ???

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।