somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোয়েটার কারাখানায় আগুনে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি জেড এম মোর্শেদ ও মালিক বিজিএমইএ’র পরিচালকসহ নিহত ৮ : আল্লাহর গজব কি শুরু হয়ে গেছে !

০৯ ই মে, ২০১৩ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাভার ট্র্যাজেডির জন্য অন্যতম দায়ী বিজিএমইএ। আর শাপলা চত্তরের হত্যাকাণ্ড পরিচালনাকারী পুলিশ বাহিনী। আল্লাহর গজব কি শুরু হয়ে গেছে !
এদেশে আল্লাহর পক্ষ থেকে বড় গজব আসবে বলে আমার মনে হচ্ছে।


রাজধানীর মিরপুরে দারুস সালামে একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিক ও পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত আটজন নিহত হয়েছে।

বুধবার রাত সোয়া ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, তুং হাই সোয়েটার তৈরির ১২ তলার কারখানায় রাত ১১টার দিকে আগুন লাগলে কারখানার মালিকসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আটকা পড়ে। তবে সন্ধ্যায় কারখানা ছুটি হওয়া শ্রমিক হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার সে মারা যায়। মাহবুবুর তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালক।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি জেড এম মোর্শেদসহ আরও সাতজন মারা গেছে। নিহত অন্যরা হলেন- মাহবুবের তিন বন্ধু- কুমিল্লা জেলা যুবলীগের নেতা সোহেল মোস্তফা স্বপন, এমাদুর রহমান বাদল ও সৈয়দ নাসিম রেজা এবং মঞ্জুর মোর্শেদের দেহরক্ষী রিপন চাকমা ও তুংহাইয়ের অফিস সহকারী সাহাবুদ্দিন।

ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন সরকার জানান, বুধবার রাত ১১টার দিকে তুং হাই সোয়েটার্সের ১২তলা কারখানা ভবনে আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর ১৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দারুস সালাম থানার ওসি খলিলুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ছয় তলা ও ওপরের সিঁড়ি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে আটজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অবশ্য আরেকটি সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় বেশ কয়েকজন নারী শ্রমিক প্রথম ও দ্বিতীয় তলায় কাজ করছিল। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়।

কারখানার এক তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। সন্ধ্যায় কারখানা বন্ধ হওয়ার পরে গোডাউনে ওয়্যারলিঙ্কের কাজ চলছিল। এখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ড ব্যাপকতা ও ধোঁয়ার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপন সম্ভব হয়নি।
আরটিএনএন Click This Link
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×