somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই বসন্তে-১

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের বিকেল গুলোর এই এক সমস্যা, অতি দ্রুত পাঠ চুকিয়ে, তল্পি-তল্পা গুটিয়ে, পগার পার! অফিস শেষে বিকেলের সুধা টুকু নেওয়ার কোন উপায় নেই। এমনই নানা বিধ কারণে, সাদিয়ার কাছে শীতকালটা একেবারে গায়ের কাঁটা। পাঁচটায় অফিস শেষ করে, রিক্সায় চেপে, প্রতিদিনের মতো আজও ইচ্ছে হচ্ছে, বাসায় না ফিরে পুরো ঢাকা শহরটা ঘুরতে। ওই ইচ্ছে পর্যন্তই, ঘুরা কি কখনো হয়েছে? ঘুরার ইচ্ছাটা আসলে দম নেওয়ার একটা ছুতো। অফিস শেষে বাকি সহকর্মীরা হাফ ছেরে বাঁচে, বাসায় গিয়ে ফুসফুস ফুলিয়ে দম নিবে, কিন্তু সাদিয়ার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই উল্টো। আজও হয়তো ইনিয়ে-বিনিয়ে, ঘুরিয়ে-ফিরিয়ে ওই একই কথা শুনতে হবে।

নানা কথা ভাবতে ভাবতে কলিং বেল-এ চাপ দিলো সাদিয়া। এই বাড়িতে বেশীরভাগ সময় দরজা খুলে রত্না। ঘরের তেলেপোকা মরার খবর থেকে শুরু করে ইন্টারনেটের লাইন কেটে যাওয়ার খবর, মোট কথা ঘরের ছোট থেকে বড় সব ধরণের খবর, দাঁত কেলিয়ে, ঘরে পা দেবার আগেই, সাদিয়াকে বলা চাই, যদিও সাদিয়ার তাতে বিন্দু মাত্র আগ্রহ নেই আর কেনোই বা তাকে বলে তাও তার জানা নেই। একই নিয়মে, আজও দাঁত কেলিয়ে হেসে বলল, ‘গেরাম থাইক্কা চাচি আম্মারা আইসে’।
চেহারায় তেমন কোন ভাব প্রকাশ না করেই, ভেতরে ঢুকল সাদিয়া। কয়েক পা এগিয়ে, বয়স্ক মহিলাটিকে দেখে, সালাম দিলো। মহিলাটি চমকিত দৃষ্টিতে যেন একেবারে লাফিয়ে উঠে বললেন, ‘ওও, তুমি-নি নাঈমের বউ, বালো আস-নি?’
উত্তর দেওয়ার আগেই, রান্না ঘর থেকে সাদিয়ার শাশুড়ি মা আলেয়া এসে বলল, ‘সাদিয়া, উনি হচ্ছে নাঈমের দূরসম্পর্কের চাচী, তোমাদের বিয়ের সময় উনি আসতে পারেন নাই......। কি ভাবি কেমন দেখলেন আমার বউ রে?’
‘হ, মাসাল্লাহ বউ তো ভালই, তা যাও মা যাও, বাইরে থেইক্কা আইস, হাত মুখ ধুইয়া লও’।
মৃদু হেসে সাদিয়া ভেতরে চলে গেলো।

নিজের ঘরে বসেই, সেই কুৎসিত ফিসফিসটা শুনতে পেলো। গ্রাম থেকে আসা চাচী বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞাস করলেন, ‘বিয়ার চাইর বসর হইয়া গেসে, অহনো বাইচ্চা হয় নাই?’
সাদিয়ার শাশুড়ি মা সকল কে যেই বৃত্তান্ত দেন এবং রীতি মতো অন্যান্য আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের বলে বেড়ান, সেই একই বৃত্তান্তই দিলেন, ‘হের মায়ের বাচ্চা হইতে সমস্যা আসে। ওর মায়ের তো দুইটা বাচ্চা পেটেই নষ্ট হইসিলো, শেষেরটা তো ছয় মাসে, তাও আবার ছেলে বাচ্চা।
এই কথা শুনে চাচীর চোখ একেবারে ছানা বড়া, ‘ইয়া আল্লাহ্ কও কি! এডি বুইজ্ঝা সুইন্না, বউ আনতে পারো নাই?’
আলেয়া মুখ কালো করে বলল, ‘কি আর বলবো ভাবী, এতো কিসু কি আর বুচ্ছি, নাতি-নাতনীর চেহারা মনে হয় আর দেখা হবে না। তিন মেয়ের পরে, ছেলে তো আমার ওই একটাই।‘
সাদিয়ার কাছে এগুলো নতুন কথা নয়, তবুও কথা গুলো যেন, মাথায় হাতুড়ির আঘাত হানছে, দাঁতে দাঁত চেপে আজও কথা গুলোকে গেলার চেষ্টা করছে।

রাতের খাবারের পাঠ চুকিয়ে, নাঈম ঘরে এলো, এবং প্রতিদিনের মতোই অর্ধ গ্লাস পানি পান করে, আধশোয়া অবস্থায় চশমা চোখে দিয়ে বিজ্ঞের মতো ‘ফিলিপ কটলার’-এর বইটা হাতে নিয়ে, গভীর মনোযোগে বই-এর মাঝে ডুবে গেলো। ঘুমের আগের সব প্রস্তুতি সেরে, সাদিয়া বিছানায় এলো। খুব শান্ত স্বরে নাঈমকে বলল, ‘রিপোর্ট গুলো নিয়ে আর কত দিন বসে থাকবে? ডাক্তারের কাছে কবে যাচ্ছি আমরা?’
চেহারায় কোন রেখাপাত না করে, মুখের সামনে বই এঁটে, খুব স্বাভাবিক স্বরেই বলল, ‘এই মুহূর্তে হাত ফাঁকা, জানইতো জমি, ফ্ল্যাট আর গাড়ির ইন্সটলমেন্ট টানতে হচ্ছে। এ গুলো শেষ হোক, তারপর যাওয়া যাবে।‘
‘এমন করে করে, তিনটা বছর পার করে দিলে, আর কত?’
বইয়ের ভাজ এঁটে, চশমা খুলে, আড়মোড়া ভেঙে, হাই তুলতে তুলতে নাঈম বলল, ‘সারাদিন অনেক ধকল গেছে, আর পারছিনা, এখন ঘুমাবো’

ব্যাটারি চালিত পুতুলের সুইচ অফ করার সাথে সাথে যেমন শব্দ বন্ধ হয়ে যায়, তেমনই, বিছানায় পিঠ লাগানোর সাথে সাথে নাঈম-ও নাক ডাকতে শুরু করে। সাদিয়া রোজকার মতোই আধ-জ্বলা নিওনের বাতি গুলো দেখে। রাস্তা ফাঁকা পেয়ে সাই সাই করে, ট্রাক চলছে বাস চলছে। আজকের আকাশটাও বেশ পরিষ্কার, রূপোর থালার মতো চাঁদ উঠেছে। সাদিয়া বুঝে পায় না, জীবনের সমস্ত বাদ ভেঙে, রাতে চলা বাস ট্রাক গুলোর মতো সাই সাই করে ছুটবে? নাকি রূপালি আলোয় আকাশে উড়বে্?

চলবে…...
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×