somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলায় বই নির্বাচনের ক্ষেত্রে যেই ৫টি বিষয় আপনার জেনে রাখা উচিত

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” অমর একুশে নিয়ে বাঙালির এমনই আবেগময় অনুভূতি। ‘একুশে ফেব্রুয়ারি’ ও ‘অমর একুশে গ্রন্থমেলা’ একই সুতোয় গাঁথা। প্রতি বছর ফেব্রুয়ারী মাসে বাংলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত “অমর একুশে বইমেলা” বাংলাদেশের জাতীয় বইমেলা। সর্বপ্রথমে চিত্তরঞ্জন সাহার উদ্যোগে অনানুষ্ঠানিক বইমেলার আয়োজন করা হয়। এরপর থেকে বর্তমানে প্রচলিত থাকা ২১শে বইমেলা বাঙালির প্রাণের মেলা।

বইমেলা নিয়ে বছরব্যাপী অনেক বই পড়ুয়ারই বেশ জল্পনা-কল্পনা থাকলেও, সঠিক পরিকল্পনার অভাবে অনেকেই আত্মতৃপ্ত হতে পারে না। আবার এমন অনেকে আছেন, যারা ঢাকার বাহিরে থেকে বাংলা একাডেমীতে শুধুমাত্র বইমেলা থেকে বই কেনার জন্যই আসেন। এদিকে ফেব্রুয়ারি মাস ফুরালেই মেলা শেষ হয়ে যায়। তাই স্বল্প সময়ে কিভাবে সুষ্ঠু পরিকল্পনা করে আপনি বইমেলা ঘুরে এবং বই কিনে আত্নতৃপ্তি পাবেন সে সম্পর্কিত কিছু তথ্য নিয়েই থাকছে আজকের লেখা। বইমেলায় যাওয়ার আগে জেনে নিন, মেলায় যাওয়ার পূর্বে আপনার কি কি বিষয় জানা থাকা উচিত।
বই নির্বাচন:
~~বইমেলা শুরু হবার বেশ কিছুদিন আগেই পত্রিকায় কোন লেখকের কি বই বের হচ্ছে তা খবরের পাতার বাম কিংবা ডান দিকে, কখনো নিচের দিকে কিংবা পুরো পৃষ্ঠা জুড়েই বইয়ের নাম দেয়া হয়ে থাকে। বইমেলা শুরুর দুই তিন দিন আগে থেকেই পত্রিকায় চোখ রাখলে নতুন বছরে আপনার পছন্দের লেখকের কোন বই মেলায় আসছে সে সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। কোন লেখকের বই পড়বেন তা পাঠককে চিনিয়ে দেবার কোনো ব্যবস্থা নেই।

প্রকাশিত বইয়ের শুধুমাত্র চরিত্রগুলোর নাম পরিবর্তন করে, কিংবা স্থান, কাল পরিবর্তন করে আরো একটা নতুন বই বলে প্রকাশিত হচ্ছে অহরহ!
~~~একটা বইয়ের প্রথম কয়েক পৃষ্ঠা নতুনভাবে লিখে পুরাতন বইয়ের হুবহু কাহিনীর সাথে যোগ করে, নতুন করে কভার ছেপে নতুন বই বলে চালিয়ে দেয়া হয়। প্রতিটা মানুষেরই পছন্দের লেখক থাকে। আপনার পছন্দের লেখকদের বই, মেলায় যাওয়ার আগেই পত্রিকা দেখে নির্বাচন করে রাখুন এবং কোথাও লিখে রাখুন। এতে মেলায় যেদিন যাবেন, সেদিন লেখকদের বই সম্পর্কে আপনার পূর্ব ধারণা থাকায় অনেক অনেক লেখকের বই দেখে কনফিউজড হবেন না।

***উপযুক্ত সময়:
যেহেতু পুরো ফেব্রুয়ারী জুড়েই বইমেলা চলে, তাই বইমেলায় যাওয়ার ক্ষেত্রে ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়টা বেছে নেয়াই বুদ্ধিমানের কাজ! কারণ মেলা শুরুর প্রথম দিকে সব লেখকদের বই প্রকাশিত হয় না। যেহেতু বইমেলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন বাংলা একাডেমী প্রাঙ্গনে হয়, তাই যারা ঢাকায় থাকে তাদের জন্য বেশ কয়েকবার বইমেলায় যাওয়ার সুযোগ থাকে। তবে যারা ঢাকার বাহিরে থাকে তাদের জন্য বারবার মেলায় যাওয়াটা কষ্টসাধ্য। তাই সময় বুঝে মেলায় যাওয়াটা গুরুত্বপূর্ণ।

***বইয়ের মূল্য:
একুশে বইমেলা থেকে বই কেনার একটি বড় সুবিধা হচ্ছে বইয়ের মূল্য স্বল্পতা। কারণ বইমেলায় প্রকাশিত বইয়ের লেখক ও প্রকাশকের মূল উদ্দেশ্য থাকে সর্বোচ্চ সংখ্যক বই বিক্রি। এক্ষেত্রে ক্রেতার বই কেনার সামর্থ্যে বিষয়টিও তাদের মাথায় রাখতে হয়। এছাড়া নির্ধারিত কয়েকটি বইয়ের দোকান ছাড়া বেশিরভাগ দোকানেই বইয়ের মূল্য দর-কষাকষির মাধ্যমে নির্ণয় করা যায়। বইমেলায় বই কেনার ক্ষেত্রে যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, তা হল একটা বই ই বেশ কয়েকটা দোকান ঘুরে তারপর কিনুন। কারণ বইমেলায় প্রায় সব দোকানেই ডিসকাউন্ট দেয়া হয়। যেমন, কোনো দোকানে ৫% ডিসকাউন্ট দেয়া হয়, আবার কোনো দোকানে ১৫% ডিসকাউন্ট দেয়া হয়। তাই বেশ কিছু দোকান ঘুরে বই কিনলে আপনার বই কেনার অর্থ সাশ্রয় হবে।
***‘বিরল’ বইয়ের সন্ধান:
বইমেলায় এমন অনেক বই পাওয়া যায়, যা সারা বছর অন্য কোথাও যেমন- বুকস্টল কিংবা ভ্রাম্যমান কোনো লাইব্রেরীতে পাওয়া যায় না। এমনই একটা বই হল জীবনানন্দ দাশের না ছাপা হওয়া কবিতার খাতা থেকে সংগৃহিত কবিতার বই “অপ্রকাশিত”। অশোকচন্দ্র গুপ্তের সহায়তায় ‘গৌতম মিত্র’ বইটি প্রকাশ করেন ২০০৪ সালে। ২০০৪ সালের বইমেলায় প্রকাশের জন্য নির্দিষ্ট সংখ্যক বই ছাপা হয়েছিল সে বছর। এছাড়া বইমেলায় এমন আরও অনেক বই পাওয়া যায়, যা সাধারণত অনেক আগের পুরাতন কোনো বই কিন্তু নতুন প্রজন্মের সহৃদয়বান কোনো প্রকাশক বইমেলার জন্য অল্প সংখ্যক কয়েক কপি প্রকাশ করেন। তাই ইচ্ছ থাকলে এই সুবর্ণ সুযোগটি আপনিও লুফে নিতে পারেন!

থাকতে পারে পাইরেসি করা বই:
আমাদের মধ্যে অনেকেই হয়তো জানি না যে, বইমেলাতেও নকল বই থাকে। পাঠকের এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা থাকা জরুরী।

###নকল বই চেনার উপায়:

১।নকল বইয়ের ভেতরের পৃষ্ঠাগুলো অনেকটা ফটোকপির মত হয়। সেজন্য বই ভালো করে দেখে কিনতে হয়।

২।বইয়ের ভেতরে কোনো ছবি থাকলে সেই ছবিগুলো সাদাকালো হয়।

৩।আসল বইয়ের ভেতর মূল গল্প কিংবা উপন্যাস শুরুর আগে লেখক পরিচিতি কিংবা বইয়ের ভূমিকার কয়েক পৃষ্ঠা সাধারণত রঙিন হয় যা পাইরেসি করা বইয়ে হয়না।

সর্বোপরি, পাইরেসি করা বই চেনার উপরের দিকগুলো জানা থাকলে আপনি সহজেই আসল আর নকল বইয়ের পার্থক্য ধরতে পারবেন। বই পছন্দ হয়ে গেলে কিছু সময় বইটা উল্টে পাল্টে দেখুন। তাড়াহুড়ো করে কিনবেন না। তাড়াহুড়োর কোনো কাজই কখনো ভালো হয়না।
বইমেলায় বই কিনতে মূলত আমরা শখের বসেই যাই। আর শখটা আমরা লালন করি পুরো একটা বছর জুড়েই। বছর ঘুরে আবার ফেব্রুয়ারী মাস আসলে, আগে থেকে একটু পরিকল্পনা করে বইমেলায় গেলে একই সাথে বই কিনে আত্মতৃপ্তি আর আনন্দ দুটোই পাওয়া যায়। আর বইমেলা হল এক বিশাল পাঠক-লেখক সমাবেশ। হতে পারে, মেলায় গিয়ে ছোটবেলা থেকে বই পড়ে আসা আপনার কোনো পছন্দের লেখকের সাথে দেখাও হয়ে যেতে পারে। এর থেকে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে! বইমেলা থেকে বই কেনাটাকে কখনোই অর্থের অপচয় ভাববেন না। কোনো এক মনীষী বলেছিলেন, “বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়্না।“ আর যেই বই ই পড়ুন না কেন আপনার মনের অজান্তেই জ্ঞান অর্জন প্রক্রিয়া কিন্তু অবিরাম চলছেই। আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক George R. Martin বলেছিলেন,
"A Reader lives a thousand lives, before he dies".


inspired from: Mumu Jannah
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×