কখন ঘুমিয়ে পরেছি; নক্ষত্রের গায়ে গায়ে,
টেরই পায়নি আমার চোখ।
হিসেব রাখতে ভুলে গেছে নকশী করা ছায়াপথ,
যেনো স্মৃতিরা মেঘের কাশবনে ছুটেছে
মায়াবী হরিণীর কস্তরীতে মাতাল নাসারন্ধ্র
নদীর বাঁকের মত শিং বেয়ে
মসৃণ আনন্দে টেনে চলে উথলে পরা স্রোত।
ভেঙ্গেছে; মাতাল নাবিকের সামুদ্রিক ঘুম
নোনতা নোনতা প্রেমে ভরা এই জাহাজের ভাগশেষ
জেগে দেখি তুমি এখন কুয়াশায় মাখামাখি,
এই ছিলো ভালোবাসার শিরোনাম-সবিশেষ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




