
রিক্তা আজ লাল শাড়ি পরেছে তার কপালে মাঝারি ব্যস এর লাল টিপ।
কোমল হাতে ঠাই পেয়েছে টকটকে লাল রক্তজবা।
খুব সুচারু রুপে সেজেছে আজ, দেখতে লাগছে যেন সবুজ শেওলা জলের ওপর সদ্য ফোটা রক্ত কমল।
সবাই তার দিকে আড়চোখে তাকাচ্ছে। রিক্তার সেদিকে ভ্রুকুটি করার সময়টুকু নেই,
সে তীর্থের পরভৃতের মত চেয়ে আছে হাইওয়ের অপর পাড়ে মিষ্টি লাল রঙা পাঞ্জাবি পরা এক যুবকের দিকে।
যুবকটি আর কেউ নয়, রিক্তার নির্ভরতার মানুষ রক্তিম।
রিক্তার লাল ঠোঁটে মিষ্টি লাজুক হাঁসি। রিক্তা প্রহর গুনছে, কখন রক্তিম এসে তার খোঁপার বাধণে রক্ত জবা গেঁথে দেবে।
রক্তিম আসবে এপারে রিক্তার রিক্ততা দূর করতে। তারা একসাথে ঘুরে বেড়াবে শালিক যুগলের মত,
রিক্তার উত্তেজনার সমাপণী ঘটবে এক্ষুণি, রক্তিম আসছে।
হঠাৎ রিক্তার হাত থেকে রক্তজবার গুচ্ছ পড়ে গেল ক্ষুধার্থ মাটির বুকে,
যেভাবে রক্তিম তার নামখানির মর্যাদা রেখে হাইওয়ের উপর রক্তাক্ত হয়ে পরে রয়েছে।
রক্তিম এখন ঠিক ঠিক রক্তজবার রঙ ধারণ করে আছে।
রক্তিম হাইওয়ের ওপার থেকেই রিক্তাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল, নিজের নেত্রপল্লব দুটি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
হয়ত আরো কাছ থেকে দেখতে পেত রিক্তাকে।
কে জানত রক্তিমকে অতিসত্ত্বর তার নামকরণের স্বার্থকতা প্রমাণ করতে হবে।
এখন রিক্তা প্রতিদিনই রক্তিমের সাথে দেখা করে, যখন আঁধার বিদারি পশ্চিমার কোলে ঢলে পরে।
[শওকত শাওন- ভুলে/ যাওয়া/ তারিখ]
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




