হুমায়ূন আহমেদঃ 'না মানুষী বনে' গানের লিরিক

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

♪♪
সখী বল আমারে বল-
কে পরাইলো আমার চোখে কলঙ্ক কাজল?
আমি যার কাছে যায় সে-ই আমারে কত মন্দ বলে,
আমার ইচ্ছা করে ডুইব্বা মরি নিজের চোখের জলে।
সখী বল আমারে বল-
কে পরাইলো আমার চোখে কলঙ্ক কাজল?
..............................
আমি ঘর ছাড়িলাম বনে গেলাম
বনে মানুষ নাই,
না মানুষী বনে যদি তোমার দেখা পায়।।
জংলা গাছে হাজার পাখি-
বন্ধু তুমি নাই,
বন্ধু তুমি নাই নাই নাই কাছে নাই।
বনের গাছ সেও আমারে আজ মন্দ বলে,
আমার ইচ্ছা করে ডুইব্বা মরি নিজের চোখের জলে।
সখী বল আমারে বল-
কে পরাইলো আমার চোখে কলঙ্ক কাজল?
....................................
আমি বন ছাড়িলাম মাঠে গেলাম
মাঠে মানুষ নাই,
না মানুষী মাঠে যদি তোমার দেখা পায়।।
খোলা মাঠের ঘূর্ণি হাওয়া ফিস্ফিসাইয়া কয়-
কলঙ্কিনি মেয়ে আসে কেউ থাকিবার নয়।
সন্ধ্যা কালে বিরান মাঠে জিনের আগুন জ্বলে,
আমার ইচ্ছা করে ডুইব্বা মরি নিজের চোখের জলে।
সখী বল আমারে বল-
কে পরাইলো আমার চোখে কলঙ্ক কাজল?
আমি যার কাছে যায় সে-ই আমারে কত মন্দ বলে,
আমার ইচ্ছা করে ডুইব্বা মরি নিজের চোখের জলে।
বন্ধু বল আমারে বল
আমার চোখে ক্যান মাখাইলি কলঙ্ক কাজল? ♪♪
-হুমায়ূন আহমেদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন