somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেটা - ০১

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গল্পটা ছেলেটার এইসএসসি পরীক্ষার সময়ের। পরীক্ষা চলছে। হঠাৎ তার ফিজিক্স পরীক্ষা খারাপ হয়ে গেল। শুধু খারাপ না, পাশ ফেল নিয়ে টানাটানি। ছাত্র হিসেবে সে কখনোই খারাপ ছিল না। তাই তার কাছে এমন কিছু সত্যি অপ্রত্যাশিত ছিল! চারেদিক থেকে শত শত কথার তীর! যেন পৃথিবীর সবাই তার বিপরীতে অবস্থান নিয়েছে! এমনি গ্রামের ছেলে হয়ে স্রোতের বিপরীতে এসএসসি পাশ করার পর শহরে ভর্তি হওয়া নিয়ে অনেকের চক্ষু শূল, তার উপর আবার এমন কাজ! সবাই যেন ছেলেটির বিরুদ্ধে উঠেপড়ে লাগলো!

তার স্পষ্ট মনে পড়ে এসএসসিতে ভাল করার পর যে বাবা তাকে নিয়ে গর্ব করতো 'দেখতে হবেনা কার ছেলে!' সেই বাবাকেও এই সময় ছেলেটা পাশে পেলনা। 'বাবার ছেলে' থেকে একদিনে সে 'মায়ের ছেলে' হয়ে গেল! হুম... ছেলেটির জীবনের সবচেয়ে খারাপ সময়ে সে শুধু একজনকে পাশে পেয়েছিল। তার মাকে।

ছেলেটা রীতিমত একঘরে হয়ে গেল। লজ্জাতে আত্মীয়, বন্ধু, প্রতিবেশী কারো সাথে কোনো যোগাযোগ নেই। ভুলে কারো সামনে পড়ে গেলাই সবার সেই একই কথা। বাবাও ঠিক ভাবে কথা বলেন না। এর মধ্যে রেজাল্ট হয়ে গেল। ফেল না করলেও মোটামুটি একটা জিপিএ নিয়ে পাশ করল। শুধু একটা মানুষ যার কাছে ছেলেটার রেজাল্ট না ছেলেটাই মুখ্য ছিল সব সময়। ছেলেটার মা।
সেই সময়টাতে তার মা তার জন্য অনেক কষ্ট সহ্য করেছে। সবাই যে যার মত কথা বলতো। ছেলেটার বাবাও মাঝে মাঝে বিভিন্ন কথা বলতো। কিন্ত মা সব সময় সচেতন, কথা গুলো যেন তার ছেলের কানে না যায়। 'মায়ের ছেলে' এই প্রথম বুঝতে পারে সন্তানের জীবনে একজন মা কত বড় আশীর্বাদ। আর কিছু না হোক জীবন যখন কঠিন থেকে কঠিনতর হয় তখন অন্তত মায়ের কোলে মুখ গুজে কাঁদা যায়। মা যখন সন্তানের মাথায় হাত বুলিয়ে দেন, জীবন কেন জানি ম্যাজিকের মত সহজ মনে হতে শুরু করে।
-শেষ-

[বেশ কিছুদিন আগের লেখা, তাই নিচের অংশটুকু অর্থহীন। তবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে তাই দিলাম]
মাগো, তুমি কেমন আছো? অনেক দিন তোমায় দেখি না। প্রায় পাঁচ মাস! এত দিন তোমাকে না দেখে কখনোই থাকি নি। সব ছেড়ে ছুড়ে বাড়ি চলে আসতে মন চাচ্ছে। কিন্তু পারছি না, পরীক্ষাই যে শেষ হচ্ছে না! তবুও দূর থেকে একটা কথা বলি-
ভালোবাসি ভালোবাসি... ♥
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×