-হাই কালো "সাদা মামা"... হিহ হি হি
বলেই মেয়েটা খিল খিল করে হাসল
বাচ্চা মেয়েটার এই কালো "সাদা মামা" ডাকটা শুনলেই প্রীত হয়ে পড়ি। কোন এক তিলোত্তমা এক সময় "সাদা বালক" বলে সম্বোধন করত। সেটা এখন ইতিহাস....
তবে রহস্যজনক ভাবে এই পিচ্চি তিলোত্তমার সাথে বড় তিলোত্তমার চোখ দুটার বেশ মিল... যাকে বলে, "মায়া জড়ানো ডাগরআঁখি"
প্রকৃতি রহস্য পছন্দ করে, তারই নমুনা হয়ত(!)
অমায়িক হাসি হাসি গলায় বললাম,
-হ্যালো কিউট এঞ্জেল
-হি হি হি... কেমন আসো তুমি?
-ভালোর সাথে আরও দুই চামচ বেশি ভালো। তুই কেমন আছিস রে এঞ্জেল?
-আমি তোমার দুই চামচের সাথে আরো তিন চামচ যোগ করে মোট পাঁচ চামচ ভালো আছি... হি হি হি হি
-বাহ বাহ, এঞ্জেল তো ভালো থাকবেই...না থাকলে কি চলে!
-উমমমম, নাহ তো মামা... অত্ত ভালো নাই। একটা প্রশ্নের উত্তর খুজছি
-তাই! কি প্রশ্ন আমাকে বলেন মহামান্য জাঁহাপনী
-হি হি হি... আচ্ছা কালো সাদামামা, শোক দিবস কি?
ছোটখাটো একটা ধাক্কা খেলাম।
বর্তমান সময়ে "শোক দিবস" বিষয়টার সঠিক ব্যাখ্যা আমার জানা নাই, হয়তোবা কারোও নাই!
-এঞ্জেল মনি, শোক দিবস হল... কারো মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা
-ওহ তাই...উমম, আমাদের দেশে তো তাহলে প্রতিদিন শোক দিবস পালন করা উচিত, তাই না সাদামামা!
কিছু বলার নাই... কিচ্ছুনা
"Sometimes its better to avoid than face" থিওরি ফলো করলাম
আমি ম্যাঙ্গোপিপল.....
"শোক দিবস" জানিনা, বুঝিনা। শুধু জানি... ছোট্ট দেশটির মেডিকেলের বার্ণ ইউনিটসমূহ আজ ডুকরে কাঁদছে, আর আমাদের কায়মন মরুভুমি...ধূ ধূ মরুভুমি
জাতির শোকানুভূতি সম্ভবত "মানসিক বিকারগ্রস্ত"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



