-এই যে... আপনি কি আমাকে ফলো করছেন?
-না তো, আমি কেন আপনাকে ফলো করবো?
-তাহলে সেই তখন থেকে এরকম পিছু পিছু হাটছেন কেন শুনি?
-আমি পিছু পিছু হাটছি?
-তো! আর কার কথা বলছি?
-সরি আপু... আমি পিছু হাটার পাবলিক নই!
-ওরে আমার সাধু পাবলিক রে! আপনার মত পাবলিক আমার চেনা আছে... বহু দেখেছি। চেহেরাও তো গুন্ডার মতন
আকাশ থেকে না পড়ে পারলাম না... বহুদিন পরে রাজপথটাকে আপন মনে হচ্ছিল। লোভ সামলাতে না পেরে হাটতে শুরু করে দি।
ইচ্ছা ছিল শাহবাগ থেকে মোহাম্মদপুর হেটেই পারি দিব। কিন্তু একি মুসিবত! রাগী আপুটার ক্রমাগত ঝাড়িতে নাজেহাল হয়ে পড়েছি।
নিজের চেহেরায় হাত দিয়ে মনে হল,ভাঙা চাপার কোন সত্যিকার গুন্ডা। আচ্ছা, গুন্ডাদের চেহেরার বিশেষত্ব এতো নিখুঁত কেন?
-কি হল ছোকরা, কথা বলছেন না কেন? আমি কি চিতকার করে লোক জড় করবো!
হতভম্ব হয়ে বললাম,
-কি দরকার আপু? আমি খারাপ ছেলে নই
-তা তো দেখতেই পাচ্ছি... রাত্রি বেলা একটা যুবতী মেয়ে একা হাটছে দেখেই পিছু নিয়েছেন, আবার নিজের ঢোলও পেটাচ্ছেন!
-যুবতী মেয়ে কই আপু? আমি তো দেখছিনা
নিজের অজান্তেই ফিক করে হেসে দিলাম। আপুটা যুবতী নয়, তবে তেমন বয়স্কও নয়। কত আর বয়স হবে? খুব বেশী হলে চব্বিশ/পঁচিশ!
পঁচিশ বছর বয়সী মেয়েরা নিজেকে যুবতী ভাববে এটাই তো স্বাভাবিক। কেউ তাদের বয়স নিয়ে রসিকতা করলে রাগ করাটাও অস্বাভাবিক কিছু নয়!
-কি? গুন্ডা কোথাকার! আবার রসিকতাও করছে
রেগেমেগে বললেন আপুটা।
এই প্রথম উনার চোখে চোখ পরল আমার। দু চোখে মায়া ঝরছে, কারো জন্য গভীর মায়া!
কেন জানি মনে হল, আপুটা ঠিক আমাকে রাগ করছেন না। অন্য কারো রাগ আমার উপরে উগরে দিচ্ছেন....
শান'ত গলায় গাঢ় অন্ধকারে ঢিলটা ছুড়লাম,
-আপু আপনার তো কোন দোষ নেই... খামোখা আপনি কেন কষ্ট পাচ্ছেন?
যথেষ্ট অবাক হলেন উনি। বিস্মিত গলায় বললেন,
-মানে!!! মানে কি?
-মানে হল, আপনি কষ্ট পাবেন না। ভাইয়া আপনাকে ভুল বুঝেছে, ভুল ভাংলে আপনা থেকে ফিরে আসবে...
-হুহ, সেটাই তো আমি ওকে বুঝালাম। কিন্তু জানো ভাই, সে আমাকে খালি সন্দেহ করে... বিনা কারণে সন্দেহ করে
অভিমানী হয়ে অন্যমনস্ক ভঙ্গিতে কথাগুলা বললেন আপুটা।
-ফিরে আসবে আপু, দেখেন একটু পরেই আসবে...
কথা গুলা বেশ আত্মবিশ্বাস নিয়েই বললাম। কেন বললাম? গবেষণার বিষয়
-হুম, আসলেই ভালো। ওহ বাই দ্য ওয়ে, তুমি কে বলতো?
-আমি আপু...
কথাটা শেষ হওয়ার আগেই রাস্তার পাশে একটা ঝা চকচকে পাজেরো থামল। জানালা দিয়ে উকি দিল রাজপুত্র টাইপ ভাইয়াটা। কানে হাত দিয়ে সরি বলছেন সম্ভবত!
আপু দৌড়ে গাড়িতে ঢুকলেন। হাতের ইশারায় কাছে ডাকলেন,
-এটা আমার ছোট ভাই.... খারাপ ছেলে নয় একেবারেই
বলেই হি হি করে হাসলেন আপুটা
মুক্তা ঝরানো হাসি.... মন ভালো করার মত হাসি
আমি হাটা শুরু করলাম, বহু পথ বাকি এখনো....
(সামান্য সত্য ঘটনা অবলম্বনে একটা গল্প)
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



