somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়ের কাবাব!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-তুমি কোথায়???
-বাসায়...
-বাসায়?
-হুম, আর কোথায় থাকবো!
-বাসায়? তাহলে এতো চিল্লাফাল্লা কিসের? বল, চুপ করে আছো কেন?

ফোনের ওপাশের মেয়েটা রেগেমেগে অস্থির হয়েছে। ধরা খেয়ে ভেজা বিড়ালের মত চুপসে গেল নিশান। আমতা আমতা করে বলল,
-না মানে, বাসায় না... ক্যাম্পাসে আছি

-জানতাম তো... তোমাকে চিনি না! হাড়ে হাড়ে চিনি
-হুম, হাড়ে হাড়ে চিন... রক্তে রক্তে চেনা বাকি, তাই না?
-খবর্দার, রসিকতা করবানা। কি করছ বল?
-এইত চা খাই আর গল্প করি...
-শুধুই চা আর গল্প?
-হুম, শুধুই চা আর গল্প... এইবার কিন্তু সত্যি কথা বলছি, একদম সত্যি
-আবার মিথ্যা কথা! হাতে সিগারেট নাই তোমার? সত্যি করে বল

আধখাওয়া ধুম্রশলাকা আয়েশ করে টানছিল সে। "এক চুমুকেই স্বর্গস্বাদ" এর মত, একটানেই স্বর্গসুখ। আবার ধরা খেল, সুখটানে সাময়িক ছেদও পড়ল বটে।
বঙ্গপ্রেমিকেরা প্রেমিকার কথায় সিগারেট ছাড়তে পারে ঠিকি, কিন্তু সেই ছাড়াটা প্রলম্বিত করতে পারে না। কোনোভাবেই না।

মেয়েটা রাগান্বিত গলায় বলল,
-সিগারেট ফেলে এখুনি বাসায় যাও
-এখুনি? সবেমাত্র ৯ঃ৩৩ বাজে......
-নিশান! আমি যেতে বলেছি?
-হুম বলেছো
-যাবা না? বল যাবা না?
-হুম যাবো। কিন্তু এখুনি কেন!
-আবার কথা বল... জাস্ট উঠো
-আচ্ছা উঠলাম

বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে ক্যাম্পাস থেকে বেরুল নিশান। শাহবাগে গিয়ে লোকাল বাসে উঠবে। ফোন রিং হচ্ছে আবার। রিসিভ করে বলল,
-আমি বের হয়েছি তো রে বাবা... সিগারেটও খাচ্ছিনা
-থ্যাংক ইয়্যু নিশুবাবু। কিসে করে বাসায় যাবা?
-কিসে যাবো আর! এজ ইউজুয়াল, লোকাল বিমানে করে
-ফাইজলামো করবানা তো। ভালো লাগেনা...
-আচ্ছা করবোনা। বাসে যাবো
-না, একদম না... তুমি তখন কাবাব হয়ে যাবা
-কি!! কিভাবে?
-পরশু থেকে আবার হরতাল দিয়েছে... তুমি বাসে উঠলেই ওরা পেট্রোল বোমা মারবে আর তুমি কাবাব
-তাই নাকি? তাহলে তো ভালোই হয়। তুমি পেটভরে সে কাবাব খাবা
-ধুরররর, বদ পোলা... অফফ কর
-আচ্ছা করলাম। সিএনজি তে যাই
-না, সেখানেও না। সিএনজি তে পেট্রোল বোমা মারলে বের হইতে পারবানা
-আচ্ছা, তাহলে রিক্সায় উঠি
-না না, ঢাকার রিক্সায় ভাড়া বেশি... আর আমি জানি তোমার পকেটে দশ টাকার বেশি নাই, বড়জোর বার টাকা

পকেটের করুন চেহেরা নিশানের চোখেমুখে ভেসে উঠল। হতাশ গলায় বলল,
-তাহলে উড়ে যাই... খুব ভালো হবে
-ধ্যাত, আবার ফাইজলামো। তুমি হেটে যাও... তাহলে কোনও ভয় নাই

অগত্যা হাঁটা শুরু করল নিশান। শাহবাগ মোড়ে একটা মানুষ চেঁচিয়ে উঠল,
-কাবাব খেয়ে যান মামা, কাবাব

সেটা কি "মানব কাবাব" নাকি অন্য কোন প্রাণীর কাবাব(!!!) নিশান কনফিউজড, বড্ড কনফিউজড
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×