somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শুভ্রা হক
আমি একজন সাধারণ মানুষ। গল্প , কবিতা লিখি।nশখ- বই পড়া, গান শোনা, রাস্তায় হাঁটাহাঁটি করা, ভ্রমণ, ছবি তোলা(ডিজিটাল ক্যামেরায়)।nট্র্যান্সক্রিপশনের কাজ করি। পত্রিকায় ফিচার লিখি।

উপন্যাস -মেঠো পথের কাহিনী-পর্ব ১

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফোনটায় ভাইব্রেশন দেওয়া। বিপ , বিপ শব্দ করছে।

কান্তা একটু বিরক্ত হলো। এসেছে জাতীয় জাদুঘরে, শাহবাগে। রেজওয়ানা চৌধুরী বন্যার গান শুনতে। জাদুঘর কতৃপক্ষই ব্যাবস্থা করেছে সাধারণ জনগণের জন্য, তাও আবার বিনা টিকিটে! এমন সুযোগ কি আর হাতছাড়া করে কান্তা!

ফোনটা ব্যাগ থেকে বের করে দেখে আকাশ। ওর জুনিয়র এক বন্ধু। ওকে মেসেজ পাঠালো,” জাদুঘরে গান শুনছি, বাসায় ফিরে ফোন করবো।”
বাসায় ফিরতে ফিরতেও সাড়ে নয়টা বেজে গেলো। হাত-মুখ ধুয়ে , খেয়ে আকাশকে ফোন করলো,” কি ব্যাপার আকাশ, ফোন করেছিলে কেন ?”
“আপু,আপনি বলেছিলেন না, ঢাকার আশে-পাশে কোন ফিল্ড ওয়ার্কের কাজ থাকলে জানাতে,সেই জন্য ফোন করেছিলাম।”আকাশ বললো।
হ্যাঁ , এটা আমি ওকে বলেছিলাম। যখন থেকে স্বাধীনভাবে লেখালেখির কাজটা হাতে নিয়েছি, একটু হাত টানাটানিতেই থাকতে হয়। নয়তা-পাঁচটা জব কান্তা করতে পারবে না। আর একা মানুষ, টেনেটুনে চলে যাবে ভাবলেও দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে আর পেরে উঠছে না। তাই মাঝে মাঝে গবেষণার কাজ করলেও কিছু থোক টাকা হাতে আসতো - এই ভেবেই কাজটা খোঁজা।
“কোথায়? ফিল্ড কোথায় জানো? “ আকাশকে জিজ্ঞাস করে কান্তা।
“শুনেছি গাজীপুরে “ আকাশ বললো।
“কতো দিনের?” কান্তা আবার জিজ্ঞাস করে।
“দুই মাস এর কাজ। আপু, আপনার সি ভি টা আমাকে ই -মেইল করে দিন, এখনই দিন। “আকাশ বলে।
ঠিক আছে, তুমি পেয়ে একটা মেইল দিও, যে পেয়েছ।
-ঠিক আছে ।
আবার ল্যাপটপ অন করতে হলো। কান্তা সাধারণত সকালে পেপার পড়ার সময়টয় ই মেইল চেক করে । অন্য সবার মতো মোবাইলে নেট চালাতে সে পছন্দ করে না। একটু বড় করে নেট না চালালে ওর ভালো লাগে না। ই মেইল পাঠিয়ে বই নিয়ে বসলো। বই পড়ার নেশা আছে ওর। প্রতি সপ্তাহে চারটি বই আনে সে লাইব্রেরি থেকে। রাতে বই পড়তে পড়তে ঘুম এলে, কোন মতে উঠে লাইট নিবিয়ে দেয়।

(গত ৫ মাস ধরে এই উপন্যাসটার চরিত্র গুলো মাথার মধ্যে কিল বিল করছে। কিন্তু আলসেমির কারণে লেখা হয়ে উঠছিলো না। আজ ভাবলাম , প্রতিদিন একটু একটু করে লিখে ফেলি। কয়েকজন ব্লগের বন্ধুদের সাথে ভাগ করে নিচ্ছি। আপনাদের মতামত পেলে ভালো লাগবে। )

সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×