somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শুভ্রা হক
আমি একজন সাধারণ মানুষ। গল্প , কবিতা লিখি।nশখ- বই পড়া, গান শোনা, রাস্তায় হাঁটাহাঁটি করা, ভ্রমণ, ছবি তোলা(ডিজিটাল ক্যামেরায়)।nট্র্যান্সক্রিপশনের কাজ করি। পত্রিকায় ফিচার লিখি।

মেঠো পথের কাহিনী- পর্ব -৩

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আধা ঘণ্টার পথ কিন্তু কান্তা দেড় ঘণ্টা সময় হাতে নিয়ে বের হয়েছে। আগে গেলে ক্ষতি নেই কিন্তু দেরি হয়ে গেলে বড় লজ্জার ব্যাপার হবে, আজ ট্রেইনিং এর প্রথম দিন -কান্তা ভাবে।

কিন্তু হায়! বাস দেখি আধা ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে!

নির্দিষ্ট সময় পার হওয়ার পর আকাশের ফোন পেল,”আপু, আপনি যান নি ?আমার বন্ধু মানে আশরাফ তো আমাকে ফোন করে বলল আপনি যান নাই”।

-”হ্যাঁ, বের হয়েছি, কিন্তু রাস্তায় এতো জ্যাম, বাস তো নড়ছেই না।আরও আধা ঘণ্টা লাগতে পারে হয়তো। “কান্তা বললো আকাশকে।
অবশেষে যখন সেই অফিসে পৌঁছতে পারলো ততক্ষণে সাড়ে নয়টা বেজে গেছে। ঢুকবে কি ঢুকবে না ভাবছিলো কান্তা। আজ তাকে আসতে বলে ফোন করেছিলো যে, সেই আনিসুল হক এর ফোন নাম্বারটা সেভ করে রেখেছে কান্তা। তাকেই একটা এসএমএস পাঠালো, I am late already, should I come for attend?” regards kanta Islam
প্রায় সাথে সাথেই উত্তর এলো “Yes, you can come”।

কান্তা ট্রেনিং রুমে ঢুকে দেখলো আরও নয় জন বসে আছে , তাঁর মধ্যে ৩ জন নারী, বাকিরা সব পুরুষ।
“কান্তা, আমরা এতক্ষণ নিজেদের মধ্যে পরিচিত হয়েছি সবাই, সবার সম্পর্কে জেনেছি। আপনার সম্পর্কে বলুন। “ একজন বললেন। উনি সম্ভবত ট্রেইনিং দিবেন । তাকে ইন্টারভিউ বোর্ডে দেখেছিল কান্তা।
“ আমি খুবই লজ্জিত যে আমার আজ আসতে দেরি হলো । আমি যদিও অনেক সময় নিয়ে বের হয়েছিলাম, জানি না আজ এ রকম ট্রাফিক জ্যাম কেন হলো! আশা করছি আগামীকাল থেকে সময় মতো আসতে পারবো। কারণ, আমি আরও আগেই বাসা থেকে বের হবো। “ বলে কান্তা একটু থামলো।

“ আমি কান্তা ইসলাম, রাজশাহিতে জন্ম । ইংরেজি সাহিত্তে অনার্স ও মাস্টার্স করেছি, বর্তমানে ঢাকায় থাকি। “ বললো কান্তা।
“ওনার নাম কি”? কান্তা ফিসফিস করে পাশের জহির কে জিজ্ঞাস করে।

“ওনার নাম জাফর আহমেদ” জহির উত্তর দিলো

জাফর আহমেদ ততোক্ষণে বলে চলেছেন কোথায় কাজ করতে হবে, কি কি কাজ করতে হবে এইসব।
এসব শুনতে শুনতে দুপুর সাড়ে বারোটা বেজে গেলো। জাফর কথা থামালেন।বললেন , “আপনাদের দুপুরের লাঞ্চের ব্যাবস্থা করা হয়েছে আমাদের অফিস ক্যান্টিনেই । আপনাদের কুপন দিয়ে দিচ্ছি, এটা দিয়ে সকাল ও বিকালের চা-নাস্তা, এবং দুপুরের লাঞ্চ করবেন আপনারা।
তারপর সবার হাতে একতাড়া কুপন ধরিয়ে দিলেন।
আপনাদের ২টার মধ্যে এখানে ফিরতে হবে বলে তিনি চলে গেলেন।

ক্যান্টিনটা কোথায়? কান্তা জিজ্ঞাস করে একজনকে।
“চলেন আপা, আমরা সেদিকেই যাচ্ছি “ বলল একজন।
কান্তার মনে পড়লো না এর নাম কি। অনেক মানুষের সাথে একসাথে পরিচয় হলে কান্তার এই সমস্যাটা হয়। সবার নাম মনে করতে পারে না।
সবাই মিলে ক্যান্টিনে গেলো।
নতুন একটা অভিজ্ঞতা হলো কান্তার।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×