বই মেলা প্রায় শেষ হয়ে এলো। প্রতিদিনই মেলায় যাই আর বই কিনি (বন্ধু- বোন এদের কাছ থেকে ধার করা টাকায়!)।
জীবনী বই পড়ি নেশার মতো। আহা! আমার যদি অনেক টাকা থাকতো তাহলে মেলায় প্রকাশিত সবগুলো জীবনী বই কিনে ফেলতাম।
যাক, সে অন্য কথা। যে কটা কিনতে পেরেছি, তাই বা কম কি। আমি আশাবাদী মানুষ। গতকাল কিনলাম -জীবনের গল্প বারাক ওবামা "।
ভালো অনুবাদ খুব আনন্দ দেয়। এটাও সেই রকম একটা বই।
কি কষ্ট করে মানুষ কিছু একটা হয় -সেই কাহিনীই এটা।
বারাক ওবামার বড় হয়ে ওঠার গল্প এটা।
আশা করি আপনাদেরও ভালো লাগবে।
"জীবনের গল্প বারাক ওবামা "
---অন্বেষা প্রকাশন
--অনুবাদঃ অঞ্জলি সরকার।
মুল্ল-২৪০ টাকা।(কমিশনে মনে হয় ১৯০ টাকা)।

সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




