somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শুভ্রা হক
আমি একজন সাধারণ মানুষ। গল্প , কবিতা লিখি।nশখ- বই পড়া, গান শোনা, রাস্তায় হাঁটাহাঁটি করা, ভ্রমণ, ছবি তোলা(ডিজিটাল ক্যামেরায়)।nট্র্যান্সক্রিপশনের কাজ করি। পত্রিকায় ফিচার লিখি।

মেঠো পথের কাহিনী- পর্ব -৮

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে ঘুম ভাঙলো কান্তার ঘড়ির অ্যালার্ম এর শব্দে।

ভাগ্যিস অ্যালার্ম দিয়ে রেখেছিলো আর সেটা সময় মতো শব্দ করে ওর ঘুম ভাঙ্গালো!
ঘড়িতে সাড়ে ছয়টা বাজে কিন্তু ঘুটঘুটে অন্ধকার। এমন তো হওয়ার কথা না! ভাবে কান্তা।
বারান্দায় গিয়ে দেখে আকাশের মুখ কালো।

দ্রুত তৈরি হয় কান্তা। একবার বৃষ্টি শুরু হলে রাস্তায় পানি জমতে শুরু করবে। তখন কোন রিকশাও পাবে না। দরকারের সময় যা হয় আর কি! আর পাওয়া গেলেও দিগুণ দাম চেয়ে বসবে । তার চেয়ে আগে বের হওয়াই ভালো। অনেক ঝামেলা এড়ানো যাবে তাতে।
যথা সময়েই অফিসে পৌঁছে যায় কান্তা। ৯ টা বাজতে আরও পাঁচ মিনিট বাকি কিন্তু অনেকেই আসেনি এখনো।
এর মধ্যে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে । যেন আজ শহরটাকে ভাসিয়ে নেবে!

সাড়ে নয়টার মধ্যে তাদের এগারো জনের দশ জন পৌঁছে গেলেও তাহেরা আপু এখনো এসে পৌঁছাননি।

তাই ট্রেনার ফিরোজ ভাই বার বার এসে দেখে গেলেন। সবাই এলে একসাথে ক্লাস শুরু হবে। আজ আবার পরীক্ষা হবে নাকি। এতো দিন কি কি শিখলাম তার পরীক্ষা। সবাই তাই খাতা বের করে পড়া –শোনা শুরু করে দিলো।

দশটা বেজে ১০ মিনিট তখন তাহেরা আপু এলেন।
“কি আপু, ভালো আছেন? “ ফিরোজ ভাই জিজ্ঞাস করলেন তাকে।
“ সরি ভাইয়া, আমার রিকশা গর্তে পড়ে গেছিলো । তাই আবার বাসায় গিয়েছিলাম। কাপড় চেঞ্জ করে এলাম তো তাই এতো দেরি হয়ে গেলো আজ” তাহেরা আপু বললেন।
“ কিন্তু আপনার ফোন কেন বন্ধ ছিলো আপু, আমি তো অনেক বার আপনার ফোনে কল দিলাম।“ ফিরোজ ভাই বললেন।
“ ওহ, পানি ঢুকে ফোন নষ্ট হয়ে গেছে ভাইয়া” তাহেরা আপু বললেন।
এবার ফিরোজ ভাই সবার দিকে তাকিয়ে বললেন, “ যা হোক, সবাই তো এখন উপস্থিত। আজকের ক্লাস শুরু করা যাক তাহলে। আজ আপনারা এতো দিন কি শিখলেন তার একটা মূল্যায়ন পরীক্ষা হবে। আশা করি সবাই পাশ করবেন। “
“পাশ –ফেল আছে নাকি “ বনানী আপু জিজ্ঞাস করলেন

“আরে ! ভয় পাবেন না! আপনারা সবাই পারবেন । তেমন কঠিন কিছু না “ফিরোজ ভাই অভয় দিলেন।
“ এর পর আমরা আশা করি আগামী পরশু ফিল্ড টেস্টে যাবো ” ফিরোজ ভাই আবার বললেন।
এর পর তিনি সবাইকে বিভিন্ন প্রশ্ন করলেন। এর মধ্যে ছিলো তাদের গবেষণা প্রতিষ্ঠানের নাম কি, গবেষণার মূল উদ্দেশ্য কি? বাংলাদেশের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য সেবা কারা দেয় এই সব বিষয়।

দুপুরে লাঞ্চের আগে চললো এই পরীক্ষা। অনেকে ভুল করলো।
লাঞ্চ শেষ করে সবাইকে দুপুর ঠিক দুইটায় চলে আসতে বললেন।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×