somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শুভ্রা হক
আমি একজন সাধারণ মানুষ। গল্প , কবিতা লিখি।nশখ- বই পড়া, গান শোনা, রাস্তায় হাঁটাহাঁটি করা, ভ্রমণ, ছবি তোলা(ডিজিটাল ক্যামেরায়)।nট্র্যান্সক্রিপশনের কাজ করি। পত্রিকায় ফিচার লিখি।

মেঠো পথের কাহিনী- পর্ব -৯

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ফিল্ড টেস্ট । মানে আমাদের সবাইকে পরীক্ষামূলক ভাবে আজ ফিল্ডের কাজ শুরু করতে হবে।

সবাই কে সকাল আটটার মধ্যে অফিস পৌঁছে যেতে বলা হয়েছে। তাড়াতাড়ি বের হলে জ্যাম এড়ানো যাবে। যাবো গাজীপুরের একটা উপজেলায়।

তো সবাই সকাল আটটার মধ্যে অফিস পৌঁছে গেলো। সবাইকে ঠিকানা ধরিয়ে দেওয়া হলো। আর যার সাক্ষাৎকার নেয়া হবে তার স্বাস্থ্য কেন্দ্র এর নাম আর কর্মকর্তার নাম, টেলিফোন নাম্বার এই সব আর কি।

যাই হোক , সাড়ে আটটার মধ্যে রওনা দেয়া গেলো।

গাড়িতে উঠে ছেলেরা সবাই জোরে গান বাজাতে লাগলো। কান্তার খুব বিরক্ত লাগছিলো। মনে হচ্ছে যেন এরা পিকনিকে যাচ্ছে!
যা হোক, সকাল সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে গেলাম গাজীপুর সদর উপজেলায়।একটা বাজারে গাড়ি থামালো।
এখান থেকে সবাইকে নামিয়ে দেয়া।

গাজিপুরের একটা গ্রামে যেতে হবে । নাম মেঘডুবি । কি অপূর্ব না নামটা! কান্তার মনে একটা ভাল লাগা কাজ করে। গ্রামে সব রিকশাই কান্তা দেখল বিদ্যুৎ এ চলছে। একটা রিকশা ভাড়া করলো । যেহেতু চেনে না, তাই রিকশাওয়ালা যে ভাড়া বলল তাতেই রাজি হতে হলো ওকে।

একটা প্রাথমিক স্কুলের নাম দেয়া আছে স্বাস্থ্যকেন্দ্র –এর পাশেই। সেটাই আগে খুঁজে বের করতে হবে কান্তাকে।
সেটা পেয়েও গেলো কান্তা। রিকশা ভাড়া দিয়ে এবার নেমে পড়লো মেঠো পথে। দারুণ লাগছে ! কি সবুজ সব!

একে-তাকে জিজ্ঞাস করতে করতেই স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হলো কান্তা।
একজন মহিলা বসে আছেন আর তাকে ঘিরে ৮/৯ জন মহিলা আর কয়েকটি বাচ্চা।

“এখানে সি এইচ সি পি (CHCP-Community Health Care Provider) আমিনা খাতুন আছেন? “-কান্তা জিজ্ঞাস করলো।
“ হ্যাঁ , আমি “ –বলে ভিড়ের মধ্য থেকে একজন উঠে এলেন।

কান্তা তাকে নিজের নাম, পরিচয় জানালো। কেন এসেছে –এইসব বিস্তারিত বলার পর শুরু হলো সাক্ষাৎকার ।
এর মধ্যে রোগীও দেখে নিচ্ছেন আমিনা খাতুন।

প্রায় পঞ্চাশ মিনিট ধরে ৯ পাতার প্রশ্নাবলী থেকে প্রশ্ন করে গেলো কান্তা। এর মাঝে পানি খেলো কান্তা। বাথরুম পরিষ্কার কিনা দেখার জন্য বাথরুমেও গেলো। বারান্দায় দরকারি নোটিশ বোর্ড লাগানো আছে কিনা চেক করলো। কাগজে সব লিখে নিলো । তারপর চলে আসার আগে বিস্কুট –পানিও খেলো। না খেলে নাকি তারা রাগ করবেন! অগত্যা কি আর করা।

কাজ শেষ হবার পর তারাই কান্তাকে রিকশা ডেকে দিলো । কান্তা নির্দিষ্ট বাজারে এসে অপেক্ষা করতে লাগলো ।
রিকশায় ফেরার পথটা আগের চেয়ে সংক্ষিপ্ত মনে হলো । কিংবা কে জানে , গন্তব্য যতক্ষণ অনিশ্চিত ততক্ষণ মনে হয় যাত্রাপথটা দীর্ঘই লাগে। চেনা পথ তাই সংক্ষিপ্ত লাগে।



সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×