somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিব আল হাসানকে নিয়ে আশঙ্কা (যেন কখনই সত্যি না হয়) ।

২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু ভূমিকা দিয়ে তারপর মূল প্রসঙ্গে আসছি ।
বর্তমানে ক্রিকেট খেলুড়ে দেশ গুলোর লাইনআপের দিকে একটু তাকাই ।
প্রত্যেক দলের নির্ভরযোগ্য এক বা একাধিক এবং বোলার আছে ।
বোলারঃ
অস্ট্রেলিয়া- ব্রেট লি,
ইংল্যান্ড- গ্রায়েম সোয়ান, অ্যান্ডারসন
ওয়েস্ট ইন্ডিজ- রামপল, রোচ,
সাউথ আফ্রিকা – স্টেইন,
নিউজিল্যান্ড- ভেট্টরি,
ভারত – বর্তমানে অশ্বিন, ওঝা
পাকিস্তান- গুল, হাফিজ
শ্রীলঙ্কা- মালিঙ্গা
জিম্বাবুয়ে – ভিটরি

ব্যাটসম্যানঃ
অস্ট্রেলিয়া- ক্লার্ক, পন্টিং
ইংল্যান্ড- কুক, স্ট্রস
ওয়েস্ট ইন্ডিজ - চন্দরপল
সাউথ আফ্রিকা – স্মিথ, ডি ভিলিয়ারস
নিউজিল্যান্ড – রস টেইলর,
ভারত – শচিন, দ্রাবির, শেবাগ
পাকিস্তান – ইউনুস, মিসবাহ
শ্রীলঙ্কা – সাঙ্গাকারা, জয়াবরধনে
জিম্বাবুয়ে – টেইলর

এখন তাকান আমাদের দলের দিকে।
বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ?
উঃ
বাংলাদেশের সেরা বোলার ?
উঃ
মনে হয় আমার মতো বাকি সবার দুটো উত্তরই মিলে গেছে।
সাকিব।

আমরা সেই বিরল জাতি যাদের ব্যাটিং এবং বোলিং দুই ডিপার্টমেন্টেই সেরা প্লেয়ার একজন ।

চলুন অন্যান্য অলরাউন্ডারদের দিকে একটু তাকাই ।
ক্যালিস নিঃসন্দেহে অন্যতম সেরা ব্যাটসম্যান (ব্যাটিং গড় টেস্ট-৫৬.৭৭, ওয়ানডে-৪৫) । বোলার হিসেবেও খুব ভাল( বোলিং গড় টেস্ট -৩২.৫০, ওয়ানডে-৩১.৭৬) । তবে এমন না যে ক্যালিস না থাকলে দঃ আফ্রিকা অন্ধকার দেখত। দুই ডিপার্টমেন্টেই তাদের যথেষ্ট বিকল্প আছে ।

ভেট্টরি (ব্যাটিং গড় টেস্ট-৩০, ওয়ানডে-১৭) । বোলার হিসেবে খুব ভাল ( টেস্ট-৩৩.৬৭, ওয়ানডে-৩১.৪৮) । ভেট্টরি মূলত অলরাউন্ডার হয়েছে বেশিদিন না । কেয়ারনস, ফ্লেমিং, এস্টল এদের একে একে বিদায় ভেট্টরির ব্যাটিংয়ে দায়িত্বের ছাপ ফেলে যা ওকে অলরাউন্ডার এর পরিচিতি এনে দিয়েছে। বোলিংয়ে ভেট্টরি দলের অন্যতম স্তম্ভ হলেও ব্যাটিং এ ওকে এত মনোযোগ দিতে হয় না।

ওয়াটসন নিঃসন্দেহে বর্তমানের পরিপূর্ণ অলরাউন্ডারদের মাঝে একজন । কিন্তু যেই দলে পন্টিং, ক্লার্ক, হাসি ব্যাটিং করে আর ব্রেট লির মতো বোলার আছে তাকে এত চাপ নিয়ে খেলতে হয়না । (পরিসংখ্যান দিলাম না। ক্রিকইনফো তে গেলে সব পাইবেন। খুজতে ইচ্ছা করতেসেনা)

কিন্তু প্রশ্ন হল এক জনের উপর যে প্রেশার সেটা মাথায় নিয়ে সাকিব আর কত দিন এভাবে সার্ভিস দিবে ?
প্রতি ওয়ানডে ম্যাচে ১০ ওভার বল । আর ব্যাটিং এ ৪/৫/৬ যে পজিশনেই নামুক ইনিংস শুরুর পর খুব কমই ড্রেসিং রুমে বসে থাকতে পারে ।
আর টেস্ট হলে তো কথাই নাই ।
৩০/৪০ ওভার বোলিং আর টানা বোলিং এর পর আবার সেই ভঙ্গুর ব্যাটিং লাইনআপের কারনে ৫ নাম্বার ব্যাটসম্যান কে নামতে হয় একটা সেশন না কাটতেই।
মাশরাফি নামের সম্ভাবনার অপমৃত্যুর জন্য তার নিজের খামখেয়ালী যেমন দায়ী একইভাবে অতি ব্যবহারও কম দায়ী নয় ।
স্পিনার হিসাবে পরিশ্রম কম হলেও মোটের উপর ধকল কম যাচ্ছেনা। পরিণতি কি হবে ভবিষ্যৎ বলে দিবে ।

তবে একটা কথা আমি মানতে পারি না।
কে বলে বাংলাদেশি ক্রিকেটার দের ধারাবাহিকতা নাই ?
অবশ্যই আছে।
তাঁরা ধারাবাহিক ভাবে
-
-
ব্যর্থ ।
(একজন ছাড়া ।)
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:৩৬
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×