
সকালে ঘুম ভেঙ্গে যখন দেখি রোদের কিরণ এসে পড়েছে জানালার পর্দায় তখন মনটা বেশ চনমন করে উঠে। ভাবি, যাক দিনটা তাহলে আজ ঝরঝরে যাবে; পরক্ষনেই মনে হয়, না না আমি তো রোজা আছি, মেঘলা আকাশই ভালো। যদিও আমরা যারা অফিসে এসির নিচে বসে কাজ করি তাদের জন্য মেঘলা আকাশ কিংবা কাঠফাটা রোদ একই কথা।
এখন জৈষ্ঠ মাস। খা খা রোদ উঠবে। খাল-বিল শুকিয়ে যাবে, পড়বে কাঁঠাল পাকা গরম এবং এটাই স্বাভাবিক। তবু বিগত কয়েক বছর ধরে দেখছি, বিশেষ করে রোজার মাসে প্রচুর বৃষ্টি হচ্ছে । অতি ধার্মিকরা হয়ত বলবে, এটা আল্লাহর রহমত; অন্যরা নিজেদের মত করে একটা ব্যাখ্যা দাঁড় করাবে। তবে শুনতে ভাল লাগে যে, বাংলাদেশের উপরেও আল্লাহর রহমত বর্ষিত হয়।
এই মূহুর্তে অতি বৃষ্টি হলে শাক-সবজির ক্ষেত্ ছাড়া অন্য ফসলাদির তেমন ক্ষতি হবেনা; তবে ঘণ ঘণ বৃষ্টি দৈনন্দিন কাজ-কর্মের বিঘ্ন ঘটাবে। তাই প্রতিদিন বৃষ্টি না হলেও চাই আকাশটা অন্ততঃ মেঘলা থাক। কায়িক শ্রমজীবী মানুষেরাও একটু স্বস্তিতে রোজা রাখুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
