
বিগত কয়েক দিন ধরে মাদক নিয়ে আলোচনা, সমালোচনা, লেখালেখি চলছেই। প্রায় প্রতিদিনই মাদকের ব্যবসার সাথে জড়িত থাকার কথা বলে বিনা বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। এই সব হত্যার পক্ষে-বিপক্ষে যুক্তিও দিচ্ছে অনেকে। এক পক্ষের মতে, এগুলো আবর্জনা, এসব পরিস্কার করে ফেলাই ভাল; তা না হলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আরেক পক্ষ্যের মতে, যাদেরকে হত্যা করা হচ্ছে, তারা আসলেই মাদকের সাথে জড়িত কিনা, আর জড়িত থাকলেই বা এভাবে বিনা বিচারে কেন তাদের হত্যা করা হবে ? এর পিছনে অন্য কোন উদ্দেশ্য আছে। তা না হলে আসল গড ফাদারদের কেন ধরা হচ্ছে না ?
প্রশ্ন গুলো খুব স্বাভাবিক। কারণ আমরা সবাই একজন মাদক সম্রাটকে চিনি। যিনি এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তাই যারা এসব আইন বহির্ভূত হত্যাকান্ডকে সমর্থন দিচ্ছে, তারা আসলে নিজের বিবেক থেকে দিচ্ছেনা, মনে হয় একটা গোষ্ঠীকে সমর্থন দেওয়ার জন্যই বলছে ।
আমার মনে হয় দেশের সব সচেতন মানুষই চায়, দেশ থেকে মাদক নির্মূল হোক; কিন্তু সে নির্মূল করতে যাওয়ার উদ্দেশ্যটা যেন মহৎ হয়। যদিও বর্তমান প্রেক্ষাপটে তা দুরাশা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
