
বাবা ঠাই বসে অাছে, বসেই অাছে...
এত গাড়ি, হর্ণ, মানুষ, কোলাহল - কিছু না
কেবল একটা অার্তনাদ, মেয়ে অামার
কতটা অাকুতি ছিলো তোমার বাঁচার !
অাগে চোখ তো এতটা মেঘলা হয়নি কখনো
অার বৃষ্টি, ঝরছে তো ঝরছেই...
অথচ কাল থেকে বড্ড ধুলোর শহর
রক্ত মাখা একটা জুতো ছাড়া কিছু দেখা যায় না
কেউ কি বলতে চাচ্ছে
অার কতটা নিরাপদ দূরত্বে দাঁড়ালে
রক্ষা পাবো অামি, অামার দেশ, মাতৃভূমি ?
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


