
প্রতিটা পদক্ষেপ মেপে মেপে ফেললে
ভাঙ্গাচোরা রাস্তাও পাড়ি দেওয়া যায় সহজে
শুধু সাঁতার দেওয়ার অাগে জেনে নিতে হয়
নদীতে জলের গভীরতা
যদিও ওপারের তাড়া বুঝে বাড়ে পায়ের গতি
তবু তুমি-অামি কেউ'ই সময় মত পৌছাতে পারিনা
নির্দিষ্ট ঠিকানায়
এ কথা জেনেও
অামরা বার বার বসন্তের জন্য অপেক্ষা করি
অামাদের চোখের সামনে দিয়ে উড়ে যায় কোকিল...
অথচ কোন গান শুনতে পাই না,
তারপরও
একদিন অাকাশের ঠিকানায় চিঠি লিখতে লিখতে
অামরা অাকাশ হয়ে যাই ।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


