
যদিও সবাই উড়িয়ে দেয় না ভবিষ্যৎ; দেয় কি ?
তবে যারা মাতাল হাওয়ায় খুলে দেয় বুকের বোতাম,
রঙিন পানিতে কখনো চলে তার তেরেকাটা নাচ, ঘুঙুরের শব্দ;
হয়ত এটাই শিল্পের বিকাশ কিংবা প্রজাপতি সুখ...
তার কাছে পুরো বাংলাদেশ তখন এক হাঁটু কাদার রাজ্য
আর রিমোট এরিয়া মানেই ব্যাকডেটেড, লোকাল তো বটেই,
যখন কোলকাতাও হয়ে যায় নিউ মার্কেটের পর গাউছিয়া
গলা ব্যথায় থাইল্যান্ড গেলে বুকে ব্যথায় যায় সিংগাপুর
সেই আমি একদিন কানাকড়িতে ডাকি, মা জননী
তোমার নামে করি গুণকীর্তন, বুকের প্রেমে বাড়ে মুখে ফেনা...
তেরো দিন পর সাক্ষাৎ শেষে ঝুলিতে আসে বিয়াল্লিশ লাখ
ভাবি, মা তুমি কি আকাশের দেবী ? মরেও তখন কি যে শান্তি !
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



