
তোমার মুখে একটুও মৃত্যু চিহ্ন নেই
সব সময় প্রাণবন্ত তুমি, একেবারে সতেজ । অথচ
কারা যেন বলতেই আছে -
লাশকাটা ঘরে প্রতিদিন বাড়ছে আত্মার খোলস...
অবশ্য তুমি এদের কাউকে চিনোনা, কারণ
চিনতে গেলে তুমিও হয়ে যেতে পারো একজন দয়াবতী মানুষ,
তখন তোমার মুখেও দেখা যেতে পারে মৃত্যুর চিহ্ন
তার চেয়ে ভাল
রাত পোহালেই যেসব নিরস্ত্র হাত হঠাৎ হঠাৎ
বন্দুক যুদ্ধের কাহিনী হয়ে যায় কিংবা
প্রতিদিন ঘরে ফেরা কিছু মানুষ
দিন শেষে যখন আর ফিরে আসেনা
তাদেরকে গুমের খাতা থেকে নাম কেটে দিয়ে
একবার পাঠিয়ে দাও নক্ষত্রের কাছে ।
ওরা আর কোনদিন লাল-সবুজের ভাগ নিতে আসবে না
তারপর সোনার নাও-এ চেপে তুমি চিরজীবী হও, সুধাময়ি...
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


