
১/
হাতে প্লাস্টিকের বোতল পেলে
কড়া শীতেও যে ছেলেটা খেঁজুর গাছে উঠতে পারে অনায়াশে
তাকে কেউ তোমরা বাঁধা দিওনা
ওতো কারোর ভোট চুরি করছে না
একটুখানি রস চুরি করছে মাত্র
খাওয়ার জন্য
২//
দাদা বলেছিল, দেখবি যেদিন থেকে মানুষ মাটির বাসন-কোসনের
ব্যবহার বাদ দেবে, সেদিন থেকে
বাড়িটা একটা ডাক্তার খানা হয়ে যাবে
দাদা বেঁচেছিল এক'শ বছর, দাদী এক'শ দশ
বাবা অর্ধেক জীবন মাটির থালা পেয়েছিল বলে
বেঁচেছিল পচাশি বছর
আর আমার বিয়াল্লিশ বছরে বুকের ভেতর সিলভারের থালার বাজনা হয়
এখন কোন গাছতলা দেখলেই মনে হয়, এটা একটা কবরখানা ।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


