
সবার হাতে মেশিন দেওয়া যায় না । কল-কব্জার জিনিস
দিলেই কেউ কেউ বিগড়ে ফ্যালে, ভুলভাল অপারেট করে
নিশানা ভুল করে, পিঁপড়ের সাথে যুদ্ধ করে এসে
বুক ফুলিয়ে দেখায় সোহরাব-রুস্তমকে
তারা সোহরাওয়ার্দী উদ্যানকে মনে করে রেসকোর্স ময়দান
তাদের পিঠ চিতই পিঠার মতো নরম আর মশ্রিণ
ছুরি, বটি, কাঁচি কিংবা ক্ষুরের আঘাতের কোন চিহ্ন নেই
তাদের চোখের ভেতর আস্ত কাউয়া তো দূরের কথা
একটা কাউয়ার বাচ্চাও বাস করেনা
তারা অন্ধকারে বাক্স ভরার কৌশল দিতে পারেনা
ক্রস ফায়ারের শব্দ দিয়ে টায়ার ফাটাতে পারেনা
ধর্ষণকে বলতে পারেনা শেষ রাতের ভালোবাসা
তারা বিচারকের থালায় একটাও কাঁঠাল ভাঙ্গতে পারেনা
তাদের হাতে মেশিন দেওয়া মানে
পুল-সিরাতের আগে আরেকবার শরনার্থী হওয়া
তখন তলপি-তলপার ভেতর সব সম্পদ নিয়ে পালাতে পারবে তো ?
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


