
সবাইকে হাততালি দিতে বলেছি
কাউকে চিৎকার করতে বলিনি
আমি ভাতের ভেতর লবণ সিদ্ধ দিয়ে
ভর্তা বানাব
যাদের পছন্দ তারা খাবে
এবং খেয়ে খেয়ে একদিন লবণবতী হবে
সমস্ত শরীরে যখন লবণ আর লবণ, তখন
হয়ত পোয়াতি গরুর মতো পেটটা ঝুলে যাবে,
যাক
তারপর পাওরুটির মতো গাল দুটোও ফুলে যাবে,
যাক
তবু তারা লবণভর্তা খাওয়া চালিয়ে যাবে
বছরের পর বছর, যুগের পর যুগ...
আর কেউ যদি বলে, বেশি লবণ মানে তো বিষ
আমি খাব না ।
বাড়াবাড়ি নেই; তবে শর্ত একটাই
কোন প্রতিবাদ করা যাবেনা,
কিন্তু হাততালিটা আমার চাই'ই চাই
সবার মাঝে লবণ ভর্তার সুফল ছড়িয়ে দিতে হলেও
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



