
১/
মায়ের আশীর্বাদ নেওয়ার পর মনে হলো
এখন তার প্রার্থনায় যাওয়া উচিৎ,
মানে একটু শুকরিয়া আদায়
কয়দিন কী যে ধকল গেছে !
২/
সেদিন কোথায় যেন পড়ছিলাম -
শয়তান নাকি এখন আর কোন কাজ করেনা
কারণ মানুষই তার সব কাজ করে দেয়, আর
শয়তান শুধু দূরে বসে বসে দ্যাখে...
৩/
হা করার আগে যার আলজিভ দেখা যায়
তাকে আর নতুন করে পড়ে নেওয়ার দরকার হয় না ।
৪/
কেউ কুতুকুতু দিলেই লাফ দিয়ে উঠার অর্থ
আরো বেশি করে কুতুকুতু খাওয়া
তারপর অসহায়ের মত মুরগিদৌড়
৫/
মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার অন্যতম দুটি কারণ হলো -
তার বুদ্ধি ও বিবেক,
তবে যে বুদ্ধির প্রয়োগে বিবেকের কোন সমর্থন থাকেনা
তা বিষ্ঠার চেয়েও দূর্গন্ধময় হয়
কেউ কেউ সেটাকে সভ্যতার কলংকও বলে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






