
দুই মাস পর সে এই প্রথম লকআউট হলো; কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে চাই তাজা মাছ, সিনার মাংস, দেশী মুরগি এবং টাটকা শাকসবজি, ফলমূল, ভিটামিন সি...
প্রথমে বাজারে গিয়ে অসংখ্য লোক দেখে নিজেকে তার বলদ'ই মনে হলো, ভাবল এতদিন বাসায় বসে থেকে কর্মহীন সময়টাকে সে শুধু অযথাই নষ্ট করেছে !
পরনে জিন্স প্যান্ট, চোখে সানগ্লাস, মুখে মাস্ক পরে সে এ-দোকান সে-দোকান ঘুরে ঘুরে শেষে তিন ব্যাগভর্তি বাজার নিয়ে বাসায় ফিরল । আর মনে মনে বলল, যাক বাবা বাঁচা গেল, ঈদের আগে তার আর কোন কেনাকাটা না করলেও চলবে, এখন নিশ্চিন্তে ঘুমানো যাবে । কিন্ত রাতে তার হঠাৎ'ই মনে হতে লাগল, গলার ভেতর কি তার একটু ব্যথা ব্যথা করছে ?
না না ওসব কিছুনা, সব মনের ভুল ।
সকালে সে একটা অনলাইন পেপার পড়ছিল - টানা দেড়মাস লকডাউনে থাকার পর এক মহিলা একদিন তার মেয়ের বাড়ি যাওয়ার পথে গাড়ী থেকে নেমে একবার ফল কিনেছিল । এর মাত্র পাঁচ দিন পর সে দুনিয়া ছেড়ে চলে গেছে ।
আমাদেরকে কেউ বোঝাচ্ছে না, আমরা নিজেরাই বুঝে নিচ্ছি , এক-দুবার বাইরে গেলেও আমাদের কিছু হবে না ।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২০ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



