
তুমিও এবার ফেরারী পাখি হবে; কারণ
বিদেশে বসে লেজ নাড়িয়ে শুধু কুৎসা রটাও...
এবার তোমার পাশপোর্ট বাতিল করে
কেড়ে নেওয়া হবে উড়ার স্বাধীনতা
তারপর চিরতরে পড়ে থাকবে ডানাভাঙ্গা
বুঝতে পারোনা হৃদয়ে তার এত প্রনোদনা ?
ভেবেছো কিছু ক্ষুদ-কুড়ো এদিকে ছিটিয়ে
আকাশটা জয় করে ফেলেছি,
ইচ্ছে হলেই ফিরে যাব আপন নীড়ে; তার আগে
মাথায় যা আসে বলে নিই ঠোঁট নাড়িয়ে
আসলে তুমি একটা বগা,
দেশে থাকতে কি ছিলে তেলাপোকা ?
জানোনা ভাত ছিটালে এখনো কাকের অভাব হয় না,
এখনো দিনে-দুপুরে তারা বাবুই-এর বাসা ভেঙ্গে
করে দিতে পারে হাওয়া !
পাখি, তুমি সাবধানে ডাকো,
দূরদেশ থেকে কারো ঘুম ভেঙ্গে দিওনা ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২০ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



