
লিপস্টিকের বাংলা ঠোঁটরঞ্জনী - এটা জানার পর জানলাম, বেশ কয়েকমাস যাবৎ এর চাহিদা ব্যপক হারে কমে যাওয়ায় এর ব্যবসাতেও ধস নেমেছে । যদিও এই মুহূর্তে এটা উল্লেখযোগ্য কোন ঘটনা না । কারণ কত কিছুর ব্যবসাতেই তো ধস নেমেছে । তো হঠাৎ করে লিপস্টিকের চাহিদাই বা কেন কমে গেল, যেখানে মেয়েরা ঘরে-বাইরে তাদের ঠোঁট রঞ্জন না করলে চলেই না । আসলে ব্যপারটা অন্য জায়গায় ।
যে ঠোঁটের আগুনে ছেলেরা মুহূর্তেই পুড়ে কয়লা হয়ে যায়, সেই ঠোঁট আর কেউ'ই বের করে রাখতে পারছে না । আর এটা কোন যুগের হাওয়া না, সময়ের বাধ্য-বাধকতা । কে আর চায় এই দুঃসময়ে প্রকাশ্যে ঠোঁট রাঙিয়ে সবাইকে দেখাতে গিয়ে মৃত্যুকে আমন্ত্রণ জানাতে ! যদিও মাস্ক পরা নিয়ে প্রথমে অনেক ট্রল করা হয়েয়ে । কেউ কেউ তো মুখে ঘটি, বাটি, বস্তা এমন কি মেয়েদের অন্তর্বাস পর্যন্ত বেঁধে তুচ্ছ-তাচ্ছিল্ল্য করেছে । কিন্ত এখন আর সেটা করার কোনসুযোগ নেই; কারণ প্রতি মুহূর্তেই মৃত্যু আমাদের দরজায় এসে কড়া নাড়ছে ।
যাইহোক, মাস্ক পরার কারণে লিপস্টিকের ব্যবহার কমে গেছে বলে এর চাহিদাও কমে গেছে; তাইবলে মেয়েদের রূপ চর্চা কি থেমে গেছে ? মোটেই না । মাস্ক পরার পর পুরো মুখের যে অংশটুকু বাকী থাকে, তার মধ্যে সব চেয়ে আকর্ষনীয় হলো চোখ । মুখ বন্ধ রেখেও যা দিয়ে হাজার কথা বলা যায় । আর সেই চোখের ভূমিমন্ডলকে সাজাতে চায় আইলাইনার এবং মাসকারা । যা চোখকে সহজেই আকর্ষনীয় করে তুলতে পারে । এ কারণে এ দুটি পণ্যের চাহিদা বাড়তেই পারে । যদিও ইদানিং চোখের আর্টিফিসিয়াল পাপড়িও পাওয়া যায় ।
সব শেষে আবার সেই করোনা,; তুমি মাস্ক পরিয়ে কেড়ে নিয়েছ রঙিন ঠোঁটের হাসি, চোখ দুটো তবু আলগা রয়েছে, যা সাজাতে এখনো ভালোবাসি... ।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২০ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



