somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা ঘটনার জন্য অপেক্ষা করি; দূর্ঘটনার জন্য নয় কেন ?

১৯ শে মে, ২০২০ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জন্ম নেওয়াটাই একটা ঘটনা । তারপর হাঁটি হাঁটি পা পা, ফোকলা দাঁতে এক চিলতে হাসি, খাট থেকে মেঝেতে, মেঝে থেকে সিঁড়িতে, লুটিয়ে পড়ে এগিয়ে চলে ভবিষ্যৎ - সবই এক একটি ঘটনা । বৃষ্টি থেমে গেলেও বাতাসে পাতা নড়ে, জল পড়ে, সকাল হলে কৃষক মাঠে যায়, উত্তপ্ত রোদ, একদিন নতুন ফসল, হাসিমাখা মুখ ।

রাস্তাটা কাঁচা ছিল, বর্ষায় বড্ড কাদা হত, চলাচলে অসুবিধা; সেই রাস্তাও একদিন পাকা হয়, নগরের সাথে হয় সহজ যোগাযোগ, হয় ফসলের মূল্যায়ন, ব্যবসার প্রসার, প্রত্যাশার প্রতিলন - এ সবই একটার পর একটা ঘটনা । পৃথিবীর বেশিরভাগ ঘটনায়,ই প্রকৃতির নিয়মে ঘটে থাকে, আবার কিছু ঘটনা মানুষও জন্ম দেয়; হয়ত সেসব ঘটনার পিছনেও প্রকৃতির একটা অদৃশ্য হাত থাকে । তবে সব ধরণের ঘটনা দেখার জন্যই আমাদের অপেক্ষা করতে হয় । এই অপেক্ষা করাটাও হয়ত একটা ঘটনা । এসব ঘটনায় আমাদের কোন বিরক্তি নেই; সেগুলো প্রকৃতির নিয়মেই ঘটুক কিংবা মানুষের চেষ্টাই ঘটুক ।

কিন্তু কিছু ঘটনা যখন শুধুই দূর্ঘটনা হয়ে আসে, তখন তার জন্যে আর আমাদের কোন পূর্ব প্রস্তুতি থাকেনা । তখন আমরা বিরক্ত হই, দিনগুলো লম্বা হতে হতে দীর্ঘ হয়ে যায় । কিন্তু ওটা যদি শুধুই একটা ঘটনা হয়ে আসত, তাহলে অন্য আরো দশটা ঘটনার মতই আমাদের কাছে মনে হত । আসলে কোন দূর্ঘটনাকে আমরা সহজে মেনে নিতে শিখিনি, হয়ত মেনে নিতে পারব না ভবিষ্যতেও । কারণ কোন ঘটনা শুধু দূর্ঘটনায় রূপ নিয়েই ক্ষান্ত থাকেনা, সে বয়ে নিয়ে আসে দুঃসময় । যা আমাদের ভভিষ্যৎকে সংকটাপন্ন করে তোলে ।

সংকটাপন্ন এই সময়ে সেটাই আমরা কঠিনভাবে উপলব্ধি করছি; একটা ঘটনা কিভাবে একের পর এক দূর্ঘটনার জন্ম দিতে পারে !
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২০ বিকাল ৪:১৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×