somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাইভেট গাড়ীতে ঈদ-যাত্রা এবং ভাবনার ডাল-পালা ।

২৩ শে মে, ২০২০ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আধছায়া দিন । মাঝে মাঝে রোদের মুখ দেখলেও উড়িয়ে দেওয়া যায় না বৃষ্টির সম্ভাবনা । তবে ঝড়কে বোনাস হিসাবেও চাই না ।

প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়েছে, কেউ চাইলে প্রাইভেট গাড়ীতে করে ঢাকা থেকে গ্রামে ঈদ করতে যেতে পারবে । তাহলে যার প্রাইভেট গাড়ী নেই, তার ঈদ-যাত্রা কি স্থগিত হয়ে যাবে ? পুলিশের সাথে এত ঝক্কি-ঝামেলা ভাল লাগে না । ডান হাত মানিব্যাগের দিকে চালান করে দেওয়ার আগ পর্যন্ত ওদের কথার জেরা চলতেই থাকে । সব শেষে বলবে, আপনার গাড়ীর চাকা ছোট-বড় আছে; সাইজে একটা চাকার সাথে আরেকটার মিল নাই । এখন কত টাকার কেস লিখব, বলুন ?

রায়হান ড্রাইভারকে দেখতাম, পাশে সব সময় একটা মোটা লাঠি রাখত । অবশ্য পুলিশ দেখলে আগেই স্যার স্যার করে উঠত, কিন্তু ওর স্বজাতি ভাইয়েদের কেউ চোখ বড় করে তার দিকে তাকানোর আগেই লাঠি দিয়ে দুম দুম করে বাড়ি দিত আর বলত, হারামজাদা দেখে গাড়ী চালাইতে পারোছ না ? ড্রাইভাররা বিচিত্র সব ভাষায় গালি দিতে পারে । সেসব ভাষা লেখা যায় না ।

ছেলেমেয়েকে বলেছি, বেঁচে থাকলে আমরাও একদিন প্রাইভেট গাড়ীতে চেপে গ্রামের বাড়ি ঈদ করতে যাব । তবে সবাই একসাথে যাওয়া যাবেনা; কারণ বড় লোকেরা কখনো এক গাড়ীতে পরিবারের সবাই মিলে যাত্রা করেনা । পথে যদি কোন দুর্ঘটনায় সবাই এক সাথে মারা যায়, তখন এ সম্পদ বিলাই-কুত্তায় খাবে । বেশি টাকা-পয়সা হলে এ এক যন্ত্রণা, পদে পদে মৃত্যুর কথা ভাবতে হয় । রাতে ঘুমিয়েও শান্তি নাই ।

ছেলেমেয়ে বলে, আব্বু তাহলে আমরা সবাই এক সাথে না গিয়ে গ্রুপ করে দুবারে যাব; তাতে সবার এক সাথে মারা যাবার সম্ভাবনা নাই ।

এখনকার ছেলেমেয়েরাও বড্ড চালাক, কথা বলে শান্তি নাই, খালি প‌্যাচাই, সবাই যেন এক একটা বিদ্যাসাগর । মাঝে মাঝে ওদের বুদ্ধির কাছে হার মানতে হয় । যত সমস্যা হলো পড়াশোনা করতে বসায় । স্কুল বন্ধ, এতেই ওরা মহা খুশী; কেন বন্ধ এটা ওদের জানার দরকার নাই । মনে মনে বললাম, তোমরা কি বোঝ, কিভাবে দিন কাটছে মানুষের ? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে, এখনো আমরা সুস্থ্যভাবে বেঁচে আছি ।

গতকাল পত্রিকায় দেখলাম, ইন্ডিয়ায় এক দরিদ্র অসহায় মানুষ ক্ষুধার জ্বালা সইতে না পেরে রাস্তার উপর পড়ে থাকা মরা কুকুরের মাংস খাচ্ছে । কী ভয়াবহ দৃশ্য, গা শিউরে উঠল ! অথচ এরাই মানুষ মারার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যায় করছে সামরিক খাতে । আর নিজের দেশের মানুষ না খেয়ে মরছে রাস্তায় পড়ে ।

পৃথিবীটা বদলে যাচ্ছে, আর এই বদলে যাওয়া জলে প্রতিনিয়ত রঙ ঢেলে দিচ্ছে করোনা । সারা দুনিয়া ব্যাপি মানুষ মরছে, তবু মানবতার অবক্ষয় থামছে না । আমরা মানুষ হতে পারছি না ।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২০ বিকাল ৩:৫৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×