
রেড জোনে রেড এলার্ট নাই । কালো কালিতে লেখা, এখনো নির্দেশনা পাইনি ।
অফিস খোলা । অবাধ যাতায়াত । ফেরিওয়ালার চিৎকার । মুচির জুতো সেলাই । ময়লাওয়ালার ডাক । বাজার-সদাই । মোড়ের আড্ডা । চায়ের দোকানে হৈচৈ । খবরদার, চিৎকার করে কথা বলবি না !
কী করব, বেঁচে তো থাকতে হবে । বসে থাকলে আহার নাই । কেউ তো বলেনি, বাইরে বের হওন যাইব না ।
তুই বুঝোছ না ব্যাটা, নাসিম চইলা গেল । আকমল সাহেব তিন দিনের মাথায় নাই । ধর্ম মন্ত্রী এক রাতেই জান্নাতুল ফেরদৌস । চোখের সামনে ছলিমুদ্দি, কলিকুদ্দি, মগা, ছগা, কিরামত, জাহেলা, জয়তুন নিমিশেই কাবার...
তই বাঁচোছ আর মরোছ, খবরদার যেন বলিস না, দ্যাশে কোন চিকিৎসা নাই ।
এখন ফোট । কখন আবার রেড জোনের নির্দেশনা চইলা আইতে পারে ।
- ভাইয়ু, কতা তো একখান ঠিকই কইছোচ । এবার চৌদ্দ দিনের কেইসটা একটু খুইল্লা কও দিইক্কা ।
হেইডা গতকাল থিকা মনে হয় শুরু হইছে । মিনিটে তিনজন আক্রান্ত, ঘন্টায় দু'জন মৃত । চৌদ্দ দিন পর এই সংখ্যাটা কোথায় গিয়া ঠেকব, তা আমার মত আদা ব্যাপারী যেমন কইতে পারব না তেমনি তোর জাহাজ ভাংগাড়ির মাথায়ও ঢুকব না
তই মরণের জন্য প্রস্তুতি ল, কখন যে সমন আইব টেরও পাইবি না । তখন কিন্তুক কইতে পারবি না - বিনা চিকিৎসায় আমারে মাইরা ফ্যালাইলো ।
জ্যাতা মাইনষের কতারই কোন দাম নাই, আর মরা মাইনষের কতা ক্যাডা শুনব ?
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



